Logo

সময়ের সম্মুখে

শেফিল্ড টাইমস

ডিজিটাল

Date: 03/07/2026 E-Paper
Advertisement
Care and Cure 1

Howrah: হাওড়া জেলা পরিষদের দায়িত্বে নতুন সভাধিপতি ও সহ-সভাধিপতি

Loading... রাজ্য
Howrah: হাওড়া জেলা পরিষদের দায়িত্বে নতুন সভাধিপতি ও সহ-সভাধিপতি
#Howrah Zilla Parishad #Howrah News #Bengali News #West Bengal News #Howrah Zilla Parishad News #সংবাদ #হাওড়া খবর #হাওড়া জেলা পরিষদ #রাজনীতি

শেফিল্ড টাইমস ডিজিটাল ডেস্ক: রাজ্যে রাজনৈতিক পালাবদলের পর হাওড়া জেলা পরিষদে নির্বাচিত হল নতুন সভাধিপতি এবং সহ-সভাধিপতি। আজ হাওড়া জেলা পরিষদে তৃণমূলের সদস্যরা সর্বসম্মতিক্রমে গোপা ঘোষকে সভাধিপতি এবং তুষার ঘোষকে সহসভাধিপতি হিসাবে নির্বাচিত করেন। 

গত জুন মাসে তৃণমূল পরিচালিত হাওড়া জেলা পরিষদের বেশিরভাগ সদস্য সভাধিপতি কাবেরী দাস এবং সহ-সভাধিপতি অজয় ভট্টাচার্যের বিরুদ্ধে অনাস্থা প্রকাশ করেন। তাদের বিরুদ্ধে দুর্নীতি, স্বজনপোষণ, সরকারি প্রকল্পে কাটমানি সহ একাধিক অভিযোগ আনা হয়। যদিও দুজনেই তাদের বিরুদ্ধে ওঠা যাবতীয় অভিযোগ অস্বীকার করেন। পরে দুজনেই তাদের পদ থেকে ইস্তাফা দেন। এর প্রেক্ষিতেই শুক্রবার নতুন সভাধিপতি এবং সহ-সভাধিপতি হিসেবে গোপা ঘোষ এবং তুষার ঘোষকে সর্বসম্মতভাবে নির্বাচিত করেন তৃণমূল সদস্যরা। হাওড়া জেলা পরিষদে মোট ৪২ জন সদস্যর মধ্যে ৪১ জন তৃণমূল এবং একজন বিজেপির। আজ নির্বাচনের সময় বিরোধীদলের প্রতিনিধি সহ ৩৬ জন উপস্থিত ছিলেন। জেলা প্রশাসনের পক্ষ থেকে প্রিসাইডিং অফিসার হিসাবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের সচিব ইন্দ্রজিৎ চক্রবর্তী।

হাতে সার্টিফিকেট পাওয়ার পর এদিন তুষার ঘোষ বলেন রাজ্য সরকার এই জেলা পরিষদকে সবরকম ভাবে সহযোগিতা করবে। এই সরকারের সব উন্নয়নমূলক প্রকল্প জেলা পরিষদের পক্ষ থেকে বাস্তবায়িত করা হবে। জেলার ১৫৭ টি গ্রাম পঞ্চায়েতের মধ্যে গ্রাম কেন্দ্রিক এবং শহরকেন্দ্রিক পঞ্চায়েতগুলিকে উন্নয়নের জন্য আলাদাভাবে কাজ করা হবে। বর্ষায় যাতে আমতা এবং উদয়নারায়নপুরে বন্যার জলে ভেসে না যায় সেজন্য রাজ্য সরকারের সহযোগিতা নিয়ে কাজ করা হবে। এর পাশাপাশি শহরকেন্দ্রিক পঞ্চায়েতগুলিতে জল নিকাশিতে গুরুত্ব সহকারে কাজ করা হবে। এদিন সভাধিপতি গোপা ঘোষ বলেন সদস্যদের সঙ্গে আলোচনার পরেই জেলা পরিষদের দপ্তর বন্টন করা হবে। এদিন তুষার ঘোষ নিজেদের ভালো তৃণমূল কিনা সে ব্যাপারে খোলসা করে কিছু বলেননি। তিনি বলেন প্রশাসনিক ভবনে দাঁড়িয়ে কোন রাজনৈতিক কথা বলবেন না। তবে তারা সরকারের সঙ্গে সহযোগিতার মাধ্যমে কাজ করবেন।

সর্বশেষ আপডেট: