তথাগত ঘোষ, হাওড়া: গত ছয়দিন ধরে একাই অনশন করছিলেন। দিল্লির ককরোচ জনতা পার্টি ও সোনাম ওয়াংচুকের সমর্থনে লড়াইয়ে একাই নেমেছিলেন হাওড়ার রোহিনি। অবশেষে সাড়া মিলল বৃহস্পতিবার। সোশ্যাল মিডিয়ার প্রচারের সৌজন্যে এদিন বিকেলে রোহিণীর সমর্থনে হাজির হলেন একাধিক ছাত্রছাত্রী। উঠল ইনক্লাব জিন্দাবাদ স্লোগান। দেশে স্বচ্ছ শিক্ষা পরিকাঠামোর দাবিতে আন্দোলনের উত্তাপ বাড়ছে হাওড়া শহরেও।
প্রসঙ্গত, নিট (NEET) পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে এবং দোষীদের শাস্তির দাবিতে দেশজুড়ে চলা প্রতিবাদের অংশ হিসেবে পশ্চিমবঙ্গের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান ও সংলগ্ন এলাকায় প্রতীকী অনশন ও বিক্ষোভ সংঘটিত হয়েছে। উঠেছে শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের ইস্তফার দাবি। এই নিয়ে বর্তমানে উত্তাল দেশের রাজধানী। ককরোচের যন্তর মন্তরে বিক্ষোভের পাশাপাশি আন্দোলনের আঁচ ছড়িয়ে পড়েছে সংসদেও। ছাত্রছাত্রীদের উপরে হওয়া পুলিশি অত্যাচার ও শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের ইস্তফার দাবিতে সরব হয়েছেন বিরোধী সাংসদেরা।
হাওড়াতেও গত কয়েকদিন ধরে একাই অনশন কর্মসূচিতে সামিল হয়েছিলেন রোহিণী। এবার এই আন্দোলনে এগিয়ে এলেন আরও ছাত্রছাত্রীরা। বৃহস্পতিবার রোহিণীর সমর্থনে হাওড়া ময়দান মেট্রো চ্যানেলের সামনে হাজির হয় একাধিক ছাত্রছাত্রী। সকলের দাবি এক। ছাত্রছাত্রীরা কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদত্যাগ ও জাস্টিস
