Logo

সময়ের সম্মুখে

শেফিল্ড টাইমস

ডিজিটাল

Date: 09/08/2026 E-Paper
Advertisement
Care and Cure 1

Howrah: অবিনাশ ব্যানার্জি লেনে ভর সন্ধ্যায় দুঃসাহসিক চুরি! লুঠ লক্ষাধিক টাকার গয়না

Loading... রাজ্য
Howrah: অবিনাশ ব্যানার্জি লেনে ভর সন্ধ্যায় দুঃসাহসিক চুরি! লুঠ লক্ষাধিক টাকার গয়না
#Howrah News #Howrah Theft #Bengali News #হাওড়া চুরি #চুরির খবর #হাওড়া শিবপুর #সংবাদ

তথাগত ঘোষ, হাওড়া: ফের হাওড়ায় দুঃসাহসিক চুরির ঘটনা। ভর সন্ধ্যায় ঘরের ভিতর থেকে লুঠ লক্ষাধিক টাকার গহনা। শুক্রবার, চ্যাটার্জিহাট থানার অন্তর্গত ৭৬/১০ অবিনাশ ব্যানার্জি লেনের ঘটনা। ঘটনায় পুলিশের কাছে অভিযোগ দায়ের করা হয়েছে। তদন্ত শুরু করেছে চ্যাটার্জিহাট থানার পুলিশ। তবে, তাদের এই এলাকায় দুটি বাড়ি রয়েছে। অভিযোগ, বাড়িতে চুরির ঘটনা সাম্প্রতিক সময়ে প্রথম নয়। প্রায় একমাস আগেই তাদের অপর বাড়িতেও চুরির ঘটনা ঘটেছিল। এক মাসের ব্যবধানেই দুটি বাড়িতে দু'বার ঘটল চুরির ঘটনা। তিনটি সোনার হার, চারটি কানের, ব্রেসলেট, আংটি চুরি গিয়েছে বলে অভিযোগ পরিবারের। 

এই প্রসঙ্গে বাড়ির মালিক অরুণ বৈরাগী জানিয়েছেন, তাদের এই এলাকায় দুটি বাড়ি রয়েছে। তাঁরা বিকেলে তালা দিয়ে পাশে নিজেদের দ্বিতীয় বাড়িতে চলে যান। সেই সময়েই বাড়িতে তালা খুলে ভিতরে ঢুকে আলমারি খুলে চুরির ঘটনা ঘটে যায়। সন্ধায় বাড়িতে ঢুকে অরুণ বাবুর ছেলে দেখেন বাড়ির তালা খোলা। ভিতরে লন্ডভন্ড অবস্থায় রয়েছে আলমারি। পরে অরুণ বাবুর স্ত্রী মণিকা বৈরাগী এসে দেখেন আলমারির ভিতর থেকে সমস্ত গয়না চুরি হয়ে গিয়েছে। চোর তালা খুলে ঢুকে ছাদ দিয়ে পালিয়ে গিয়েছে।

তারপর পরিবারের তরফে পুলিশের কাছে অভিযোগ দায়ের করা হয়। কিছু সময় পর ঘটনাস্থলে এসে উপস্থিত হয় চ্যাটার্জিহাট থানার পুলিশ। শুরু হয়েছে তদন্ত। এই চুরির ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েছে পরিবার। স্থানীয়দের মধ্যেও চাপা উত্তেজনা বজায় রয়েছে।

সর্বশেষ আপডেট: