Logo

সময়ের সম্মুখে

শেফিল্ড টাইমস

ডিজিটাল

Date: 07/07/2026 E-Paper
Advertisement
Care and Cure 1

Howrah: পুরসভার স্বাস্থ্যকেন্দ্রে দীর্ঘদিন ধরে মহিলাদের শারীরিকভাবে হেনস্থার অভিযোগ! গ্রেফতার অভিযুক্ত

Loading... রাজ্য
Howrah: পুরসভার স্বাস্থ্যকেন্দ্রে দীর্ঘদিন ধরে মহিলাদের শারীরিকভাবে হেনস্থার অভিযোগ! গ্রেফতার অভিযুক্ত
#Howrah News #Bengali News #West Bengal #Rape #Crime #Physical Assault #শ্লীলতাহানী #ধর্ষণ #শারীরিক হেনস্থা #সংবাদ

শেফিল্ড টাইমস ডিজিটাল ডেস্ক: দীর্ঘদিন ধরে মুখ বুজে সহ্য করার পর অবশেষে বিস্ফোরণ। হাওড়ার আই আর বেলিলিয়াস লেন একটি প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে কর্মরত মহিলা স্বাস্থ্যকর্মীদের সাথে অশালীন আচরণ ও মহিলাদের শরীরে অশ্লীলভাবে হাত দেওয়ার অভিযোগকে কেন্দ্র করে মঙ্গলবার সকাল থেকে উত্তপ্ত হয়ে ওঠে গোটা এলাকা। ঘটনাটি ঘটেছে হাওড়া থানার অন্তর্গত হাওড়া পৌর নিগমের একটি প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে।

স্থানীয় সূত্র ও স্বাস্থ্যকেন্দ্রের কর্মীদের অভিযোগ, দীর্ঘদিন ধরেই একই ব্যক্তি মহিলা স্বাস্থ্যকর্মীদের সাথে কুরুচিকর আচরণ করে আসছিলেন। অভিযুক্তের নাম লোকনাথ সাহা। তিনি স্বাস্থ্যকেন্দ্রে ক্ল্যারিক্যাল অ্যাসিস্ট্যান্ট পদে কাজ করেন। অভিযুক্ত বেলগাছি য়া হাওড়া বাসিন্দা বলে জানা গিয়েছে। মহিলারা বারবার বিষয়টি নিয়ে মৌখিক প্রতিবাদ করলেও কোনও সুরাহা মেলেনি বলে অভিযোগ।

মঙ্গলবার সকালে ফের এক মহিলা স্বাস্থ্যকর্মীর সাথে অশালীন আচরণের চেষ্টা করতেই ধৈর্যের বাঁধ ভাঙে। স্বাস্থ্যকেন্দ্রের অন্যান্য মহিলা কর্মী ও স্থানীয় পাড়ার বাসিন্দারা একজোট হয়ে অভিযুক্তকে ঘিরে বিক্ষোভ দেখাতে শুরু করেন। তাকে মারধরও করা হয়। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে হাওড়া থানার পুলিশ। পুলিশের উপস্থিতিতেই পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে আসে। পরে অভিযুক্ত লোকনাথ সাহাকে পুলিশ হেফাজতে নিয়ে থানায় নিয়ে যাওয়া হয়। যদিও, সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন ওই যুবক।

মহিলা কর্মীরা দাবি তোলেন, "আমরা রোগীদের সেবা করতে এসে নিজেরাই সুরক্ষিত নই। বহুদিন ধরে এই লোকটি পার্টির প্রভাব এবং নিজস্ব প্রভাব খাটিয়ে তাদের উপরে এইভাবে অশ্লীল আচরণ করে আসছিল। আমাদের হেনস্থা করে আসছে। আজ আর সহ্য করব না।" 
হাওড়া থানার পুলিশ জানিয়েছে, অভিযুক্তের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার প্রাসঙ্গিক ধারায় মামলা রুজু করা হয়েছে। তদন্ত শুরু হয়েছে। এই ঘটনার পর স্বাস্থ্যকেন্দ্রের মহিলা কর্মী থেকে রোগী, সকলের মধ্যেই আতঙ্কের ছায়া। কর্মীরা প্রশাসনের কাছে দাবি জানিয়েছেন, স্বাস্থ্যকেন্দ্রে মহিলাদের নিরাপত্তা সুনিশ্চিত করতে দ্রুত সিসিটিভি ও নিরাপত্তারক্ষী মোতায়েন করা হোক। অভিযোগের ভিত্তিতে তদন্ত করছে পুলিশ। 

সর্বশেষ আপডেট: