Logo

সময়ের সম্মুখে

শেফিল্ড টাইমস

ডিজিটাল

Date: 04/08/2026 E-Paper
Advertisement
Care and Cure 1

Howrah: দীর্ঘ সময় ধরে ঘুসুরিতে মাথা উঁচু করে দাঁড়িয়ে বহুতল! অভিযোগ সত্ত্বেও নিষ্ক্রিয় প্রশাসন

Loading... রাজ্য
Howrah: দীর্ঘ সময় ধরে ঘুসুরিতে মাথা উঁচু করে দাঁড়িয়ে বহুতল! অভিযোগ সত্ত্বেও নিষ্ক্রিয় প্রশাসন
#Howrah News #Bengali News #Illegal Building #Bengali News #Ghusuri #Liluah #সংবাদ #হাওড়া খবর #লিলুয়া #বেআইনি বহুতল

তথাগত ঘোষ, হাওড়া: ৩৮ নম্বর বিকে পাল টেম্পল রোড। হাওড়া শহরে এই ঠিকানায় দাঁড়ালেই চোখে পড়বে বিরাট বহুতল। তাতে মানুষও বসবাস করছেন। কিন্তু, চমকপ্রদ বিষয় হল কোনও অনুমোদন ছাড়াই সম্পূর্ণ বেআইনিভাবে দাঁড়িয়ে রয়েছে এই বিল্ডিং। বালি কর্পোরেশনের অন্তর্গত এই বহুতল সম্পর্কে এমনই বিস্ফোরক অভিযোগ করেছেন শাকিল আহমেদ। তাঁর অভিযোগ, এই বহুতল সম্পূর্ণভাবে বেআইনি। RTI -এর রিপোর্টে বিল্ডিংটি বেআইনি এবং এটির কোনও অনুমোদন পরিকল্পনা না থাকার বিষয়টি প্রমাণিতও হয়েছে। কিন্তু, পাঁচবার বহুতল পরিদর্শন (Building Inspection) -এর নোটিস এলেও প্রতিবারই তা আটকে দেওয়া হয়েছে বলে অভিযোগ শাকিলের। আজও পরিদর্শনের নোটিস ছিল, কিন্তু তা হয়নি। তিনি এই ঘটনায় সরাসরি জমির মালিক ইমতিয়াজ ভারতীর বিরুদ্ধে অভিযোগ তুলছেন।

 এই ঘটনায় সরাসরি বালি পুরসভার বিরুদ্ধে নিস্ক্রিয়তা অভিযোগ করছেন শাকিল আহমেদ। পুরসভার তরফে তাঁকে আরও একবার পরিদর্শনের নোটিস পাঠানোর প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। যদিও, এই নিয়ে মোট পাঁচবার কোনও না কোনও কারণে পরিদর্শন হয়নি। তবে, পুরসভা জানিয়েছে পরের বার তাঁরা নিশ্চই নির্দিষ্ট ঠিকানায় এসে পরিদর্শন করবেন। যদি পুরসভা কোনও পদক্ষেপ গ্রহণ না করে, সেই ক্ষেত্রে হাইকোর্টে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছেন অভিযোগকারী। 

এই প্রসঙ্গে শাকিল আহমেদ জানিয়েছেন, ‘আমরা ইতিমধ্যেই বালি পুরসভা, জেলাশাসকের দফতর, সিপি ও থানার কাছে এবিষয়ে অভিযোগ জানিয়েছি। কোনও অনুমোদন পরিকল্পনা ছাড়াই এই বহুতল তৈরি করা হয়েছে। কোনও পদক্ষেপ না নেওয়া হলে আমরা এরপর হাইকোর্টে যাব। কোনও প্ল্যান ছাড়া এই ধরনের বহুতল তৈরি করা হয়েছে। প্রশাসন কোনওভাবেই এই ধরনের ঘটনাকে প্রশ্রয় দিতে পারে না।‘ 
এই প্রসঙ্গে আইনজীবী বিশাল শাহ জানিয়েছেন, ‘যতদিন পর্যন্ত না বহুতলটির পরিদর্শন সম্পূর্ণ হচ্ছে এই বিষয়ে সিদ্ধান্তে পৌঁছানো কঠিন। আমরা আইনি পথে এগোব। যতদিন না পরিদর্শন ঠিকভাবে হচ্ছে রায়ও স্পষ্ট হবে না।‘ 

প্রসঙ্গত, এই বেআইনি বহুতলে একাধিক পরিবার ভাড়ায় বসবাস করছেন। ভাড়াটেরাও আবাসনের মালিকের বিরুদ্ধে একাধিক বিস্ফোরক অভিযোগ করেছেন। বহুতলে বসবাসরত মহম্মদ জালালউদ্দিন খান জানিয়েছেন, ‘ভাড়া বাড়ানোর বা ঘর খালি করে দেওয়ার জন্য চাপ দেওয়া হচ্ছে। আমার বিরুদ্ধে পুলিশের কাছে কেসও করা হয়েছে। জল বন্ধ করে রেখে দেওয়া হয়েছে। কোনওভাবেই চালু করা হচ্ছে না। পুলিশের তরফে নির্দেশ দেওয়ার পরেও কোনও ধরনের পরিষেবা মিলছে না। তবে, বিল্ডিং বেআইনি কিনা আমি জানিনা।‘ 

সর্বশেষ আপডেট: