Logo

সময়ের সম্মুখে

শেফিল্ড টাইমস

ডিজিটাল

Date: 04/07/2026 E-Paper
Advertisement
Care and Cure 1

Howrah: মীরজাফর, পা পোছার পাপোস! বিধায়ক তাপস মাইতির বিরুদ্ধে পোস্টার ডোমজুড়ে

Loading... রাজ্য
Howrah: মীরজাফর, পা পোছার পাপোস! বিধায়ক তাপস মাইতির বিরুদ্ধে পোস্টার ডোমজুড়ে
#Howrah News #Domjur #Tapas Maity #Trinamool Congress #West Bengal #Bengali News #তাপস মাইতি পোস্টার #রাজনীতি #তৃণমূল কংগ্রেস #ডোমজুড় খবর

তথাগত ঘোষ, হাওড়া: ইতিমধ্যেই ঋতব্রতর বিদ্রোহী তৃণমূলের শিবিরের তরফে দলের চেয়ারম্যান হিসাবে ঘোষণা করা হয়েছে মধ্য হাওড়ার বিধায়ক অরূপ রায়ের নাম। তৃণমূলের মেট্রপলিটনের কার্যালয়ে বড় ব্যানারেও ঝুলছে তাঁর নাম। এছারাও, হাওড়ার আরও একাধিক বিধায়ক গিয়ে নাম লিখিয়েছেন ঋতব্রতর শিবিরে। এই বিষয়টিকে ঘিরে তৃণমূল কংগ্রেস কর্মীদের একাংশের মধ্যেও তৈরি হয়েছে ক্ষোভ। এবার সেই ক্ষোভেরই বহিপ্রকাশ দেখা গেল ডোমজুড় বিধানসভা কেন্দ্রে। শুক্রবার রাতে ডোমজুড়ের একাধিক এলাকায় পড়েছে বিধায়কের বিরুদ্ধে পোস্টার। স্পষ্টভাবে উল্লেখ করলে একাধিক এলাকা ছেয়ে গিয়েছে পোস্টারে। কী লেখা রয়েছে পোস্টারে? 

সূত্রের খবর, এই পোস্টারগুলিতে তৃণমূল কংগ্রেসের বিধায়ক তাপস মাইতি কে ‘জমি মাফিয়া, মীরজাফর, চরিত্রহীন, তোলাবাজ’ বলে উল্লেখ করা হয়েছে। একইসঙ্গে তাঁর ছবিতে পরানো হয়েছে জুতোর মালা। লেখা হয়েছে, ‘এর নাম তাপস, মানুষের দরবারে জায়গা হচ্ছে পা পোছার পাপস’ ও ‘মার ঝাড়ু মার ঝাড়ু মেরে ঝেঁটিয়ে বিদেয় কর।’ কয়েকটি পোস্টারে বিধায়কের অবিলম্বে পদত্যাগের দাবিও করা হয়েছে। যদিও, কারা এই পোস্টার লাগিয়েছেন সেই বিষয়টি স্পষ্ট নয়। 

পোস্টারের নীচে, ‘সৌজন্যে ডোমজুড় কেন্দ্রের সাধারণ নাগরিকবৃন্দ’ লেখা রয়েছে। যদিও, রাজনৈতিক বিশেষজ্ঞদের একাংশের মতে, মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে গিয়ে ঋতব্রতর শিবিরে নাম লেখানোর কারণে এই পোস্টার। তৃণমূল কর্মীদের একাংশের মধ্যে বিধায়ক কে ঘিরে ক্ষোভ তৈরি হয়েছে। সেই কারণেই তাঁরা ক্ষোভ প্রকাশের জন্য এই ব্যানার লাগানোর পথ বেছে নিয়েছেন। সামগ্রিকভাবে তৃণমূলের অভ্যন্তরে কর্মীদের মধ্যেও যে টালমাটাল পরিস্থিতি চলছে সেই বিষয়টি স্পষ্ট। তবে অরূপ রায়, অরুণাভ সেন (রাজা) ও তাপস মাইতির মতো নেতাদের ঋতব্রত শিবিরে যোগদান তাদের বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস কর্মীদের মধ্যে অনেকেরই মনে ধাক্কা দিয়েছে। কর্মীদের একাংশের মধ্যে ক্ষোভও তৈরি হয়েছে। সেই কারণেই, পরিস্থিতি বেগতিক বুঝে অনেক তৃণমূল বিধায়কই নিজেদের বিধানসভা কেন্দ্র থেকে দূরে রয়েছেন। সেইভাবে নিজেদের বিধানসভা এলাকায় তাদের দেখা মিলছে না। 
 

সর্বশেষ আপডেট: