Logo

সময়ের সম্মুখে

শেফিল্ড টাইমস

ডিজিটাল

Date: 23/07/2026 E-Paper
Advertisement
Care and Cure 1

Howrah: উধাও চশমা, নতুন রাস্তায় নেতাজী মূর্তির কপালে লাল তিলক! অস্বস্তিকর ছবি ঘিরে বিতর্ক

Loading... রাজ্য
Howrah: উধাও চশমা, নতুন রাস্তায় নেতাজী মূর্তির কপালে লাল তিলক! অস্বস্তিকর ছবি ঘিরে বিতর্ক
#Howrah News #Netaji Idol #Netaji Subhas Chandra Bose #Bengali News #West Bengal #সংবাদ #নেতাজী #সুভাষচন্দ্র বোস #নেতাজী মূর্তি

তথাগত ঘোষ, হাওড়া: মধ্য হাওড়া বিধানসভা কেন্দ্রের নতুন রাস্তা মোড়। সেই মোড়ে কার্যত সারাক্ষণ নজর রয়েছে নেতাজী সুভাষচন্দ্র বসুর। কলকাতার শ্যামবাজারের মতো, নতুন রাস্তার মোড়েও রয়েছে ঘোড়সওয়াররত অবস্থায় নেতাজীর মূর্তি। কিন্তু, এই মূর্তিকে ঘিরেই তৈরি হল বিতর্ক। বৃহস্পতিবার সকালে হাওড়ার নতুন রাস্তার মোড়ে ঘোড়সওয়াররত অবস্থায় থাকা নেতাজীর মূর্তি থেকে উধাও চোখের চশমা। কপালে রয়েছে লাল রঙের তিলক। মূর্তির এই অবস্থা দেখে পথচলতি অনেকেরই চোখ কপালে উঠেছে। যদিও, কীভাবে নেতাজী মূর্তির চশমা উধাও হল বা কীভাবেই বা তাঁর কপালে লাল তিলক লাগল সেই বিষয়ে স্পষ্টভাবে কিছু জানা যায়নি। 

প্রসঙ্গত, দীর্ঘ সময় ধরে হাওড়ার নতুন রাস্তার মোড়ে রয়েছে নেতাজীর এই মূর্তি। মূর্তি থেকে খানিকটা এগিয়েই রয়েছে ফরোয়ার্ড ব্লকের পার্টি অফিস। এই নেতাজি মূর্তিটির চারধারেও অধিকাংশ সময়ে ফরোয়ার্ড ব্লকের পতাকা উড়তে দেখা যায়। ফরোয়ার্ড ব্লকের বর্তমান সদস্যরাই এই নেতাজী মূর্তির রক্ষণাবেক্ষণ করে থাকেন। যদিও, এই বিষয়ে তাদের কারুর সঙ্গে যোগাযোগ করা সম্ভবপর হয়ে ওঠেনি। 

এই প্রসঙ্গে স্থানীয় একজন পথচলতি মানুষকে প্রশ্ন করা হলে তিনি জানান, ‘সুভাষচন্দ্র বসুর এই মূর্তিটি দীর্ঘদিন ধরে এখানে রয়েছে। পথে চলতে চলতে চোখে পড়লে চোখ জুড়িয়ে যায়। এই মানুষটি না থাকলে হয়ত আজও আমাদের স্বাধীন দেশের স্বপ্ন অধরাই রয়ে যেত। তবে, আমার জীবনকালে আমি কোনওদিন নেতাজীর মূর্তিতে লাল তিলক দেখিনি। মূর্তিতে তাঁর চশমাটিও চোখে পড়ছে না। এই ধরনের দৃশ্য অত্যন্ত অস্বস্তিকর। দ্রুত এটি আগের রূপে ফিরিয়ে নিয়ে আসা প্রয়োজন।‘ 

উল্লেখ্য, বঙ্গ রাজনীতিতেও সম্প্রতি নেতাজী প্রাসঙ্গিক হয়ে উঠেছেন। তাঁর তৈরি করা ফরোয়ার্ড ব্লকের দল কে গুণ্ডাদের দল বলে আখ্যা দিয়েছেন। এছাড়াও বিজেপির রাজ্যসভার সাংসদ ও গ্রেটার কোচবিহার পিপলস অ্যাসোসিয়েশনের নেতা অনন্ত দেব মহারাজ সম্প্রতি নেতাজীকে নিয়ে অত্যন্ত কুরুচিকর মন্তব্য করেছেন। এই মন্তব্যগুলির বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানিয়েছেন বঙ্গবাসী। 

সর্বশেষ আপডেট: