Logo

সময়ের সম্মুখে

শেফিল্ড টাইমস

ডিজিটাল

Date: 15/07/2026 E-Paper
Advertisement
Care and Cure 1

Howrah: প্রেমে প্রত্যাখ্যানের জেরে আন্দুলে প্রকাশ্য রাস্তায় স্কুলছাত্রীকে কুপিয়ে খুন! গ্রেফতার ১

Loading... রাজ্য
Howrah: প্রেমে প্রত্যাখ্যানের জেরে আন্দুলে প্রকাশ্য রাস্তায় স্কুলছাত্রীকে কুপিয়ে খুন! গ্রেফতার ১
#Andul #Howrah News #Student Murderd #Ritika Samanta Murder Case #Bengali News #West Bengal News #Howrah Update #সংবাদ #হাওড়া #স্কুলছাত্রী খুন #আন্দুল খুন

তথাগত ঘোষ, হাওড়া: প্রেমে প্রত্যাখ্যানের জেরে ভর সন্ধ্যায় দশম শ্রেণীর এক ছাত্রীকে প্রকাশ্যে রাস্তায় ছুরি দিয়ে কুপিয়ে খুন। চাঞ্চল্যকর ঘটনায় হাওড়া শহরজুড়ে আতঙ্ক। বুধবার সন্ধ্যায় ঘটনাটি ঘটেছে আন্দুল মহিয়ারী খাটির বাজার চাঁদনিবাগান এলাকায়। মৃত স্কুলছাত্রীর নাম ঋতিকা সামন্ত (১৬)। নাবালিকা মুহিয়ারি গ্রাম্য হিতকরি গার্লস স্কুলের ছাত্রী। এই ঘটনায় ডোমজুড় থানার পুলিশের তরফে এক যুবককে আটক করা হয়েছে। ধৃত যুবকের নাম সমীর দাস। ওই ছাত্রীকে হাওড়া হাওড়া হাসপাতালে নিয়ে এলে তাঁকে মৃত ঘোষণা করেছেন চিকিৎসকেরা।

বুধবার সন্ধ্যায় সাইকেলে চড়ে ওই দশম শ্রেণীর ছাত্রী বাড়ি ফিরছিল। সেই সময় এক যুবক তাকে ছুরি দিয়ে আক্রমণ করে। প্রকাশ্যে রাস্তায় ছুরি দিয়ে তার গলায়, হাতে এবং পেটে কোপ মারতে থাকে। ঘটনাস্থলেই রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়ে স্কুলছাত্রী। স্থানীয় বাসিন্দারা ছুটে এসে তাকে বাঁচানোর চেষ্টা করলেও শেষরক্ষা হয়নি। কিন্তু, হাতেনাতে ধরা পড়ে যায় ওই যুবক। তাঁকে ধরে বেধড়ক মারধর করা হয়। স্থানীয় বাসিন্দারা ওই ছাত্রীকে চিকিৎসার জন্য প্রথমে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে গুরুতর জখম বলে ঘোষণা করেন। পরে তাকে হাওড়া জেলা হাসপাতালে নিয়ে আসা হয়। সেখানে ওই ছাত্রীকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকেরা। 

খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে ডোমজুড় থানার পুলিশ এবং র‍্যাফ।  আহত যুবক সমীর দাস কে ডোমজুড় গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। সেখানে সে ভর্তি আছে। প্রাথমিকভাবে জানা গেছে, সমীর দাস(২৪) আদতে মুর্শিদাবাদ এর ময়ূরেশ্বর এর বাসিন্দা। সে ডোমজুড়ের একটি কারখানায় কাজ করত। কিছুদিন আগে সে ওই ছাত্রীকে বারংবার প্রেম নিবেদনের চেষ্টা করে। কিন্তু ওই ছাত্রী তা প্রত্যাখ্যান করায় তার মধ্যে আক্রোশ জন্মায়। প্রাথমিক তদন্তে ডোমজুড় থানার পুলিশের অনুমান এই আক্রোশ থেকেই সে খুনের চেষ্টা করে। যুবককে আটক করে গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

 এদিকে প্রকাশ্য রাস্তায় খুনের চেষ্টার ঘটনায় আন্দুল এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। কি কারনে এই খুনের চেষ্টা তা আরও স্পষ্টভাবে খতিয়ে দেখছে পুলিশ। এলাকায় চাপা উত্তেজনা থাকায় মোতায়েন করা হয়েছে বিরাট পুলিশ বাহিনী।

সর্বশেষ আপডেট: