Logo

সময়ের সম্মুখে

শেফিল্ড টাইমস

ডিজিটাল

Date: 09/07/2026 E-Paper
Advertisement
Care and Cure 1

Howrah: সাতসকালে বেলুড়ে পাঁচিল ভেঙে পড়ে ভয়াবহ দুর্ঘটনা! আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে গৃহবধূ

Loading... রাজ্য
Howrah: সাতসকালে বেলুড়ে পাঁচিল ভেঙে পড়ে ভয়াবহ দুর্ঘটনা! আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে গৃহবধূ
#Howrah News #Howrah Accident #Belur Wall Collapse #Bengali News #West Bengal #বেলুড় #হাওড়া দুর্ঘটনা #পাঁচিল ভেঙে দুর্ঘটনা #সংবাদ

শেফিল্ড টাইমস ডিজিটাল ডেস্ক: সাতসকালে এক ভয়াবহ দুর্ঘটনার সাক্ষী থাকল বেলুড়ের গিরিশ রোড এলাকা। ভেঙে পড়ল একটি বহু পুরনো পাঁচিল। যার নিচে চাপা পড়ে মারাত্মক জখম হলেন চক্রবর্তী পরিবারের এক গৃহবধূ। এই ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে গোটা বেলুড়ের ঠাকুরন পুকুর এলাকায়।

স্থানীয় সূত্রে জানা গেছে, বেলুড়ের গিরিশ রোডের ঠাকুরন পুকুর এলাকার ওই প্রাচীন পাঁচিলটির পাশেই দীর্ঘদিন ধরে বসবাস করে চক্রবর্তী পরিবার। আজ, সকালে ওই পরিবারের গৃহবধূ যখন বাথরুমে স্নান করছিলেন, ঠিক তখনই আচমকা হুড়মুড়িয়ে ভেঙে পড়ে বহু পুরাতন ওই বিশালাকার পাঁচিলটি। পাঁচিলের ভারে বাথরুমের চাল ভেঙে কংক্রিটের চাঙর ও দেওয়ালের একাংশ সরাসরি গিয়ে পড়ে ওই গৃহবধূর ওপর। বিকট আওয়াজ পেয়েই ঘটনাস্থলে ছুটে আসেন স্থানীয় বাসিন্দারা। খবর পেয়ে দ্রুত পৌঁছান এলাকার বিজেপি নেতা ও কর্মীরাও। স্থানীয় মানুষ এবং বিজেপি কর্মীরা যুদ্ধকালীন তৎপরতায় কংক্রিটের ভারী ধ্বংসস্তূপ সরিয়ে রক্তাক্ত অবস্থায় ওই গৃহবধূকে উদ্ধার করেন। তাঁকে উদ্ধার করে প্রথমে স্থানীয় জয়সোয়াল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু মাথায় ও শরীরে গুরুতর আঘাত থাকায় তাঁর অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক বলে জানান চিকিৎসকরা। প্রাথমিক চিকিৎসার পর পরিস্থিতি বিবেচনা করে চিকিৎসকরা তাঁকে কলকাতার হাসপাতালে স্থানান্তরিত (Refer) করেছেন। বর্তমানে তিনি সেখানেই চিকিৎসাধীন।

সর্বশেষ আপডেট: