Logo

সময়ের সম্মুখে

শেফিল্ড টাইমস

ডিজিটাল

Date: 29/07/2026 E-Paper
Advertisement
Care and Cure 1

Indranil Sen: আগাম জামিনের আবেদন খারিজ! ইন্দ্রনীল সেনের গ্রেফতারী সময়ের অপেক্ষা?

Loading... রাজ্য
Indranil Sen: আগাম জামিনের আবেদন খারিজ! ইন্দ্রনীল সেনের গ্রেফতারী সময়ের অপেক্ষা?
#Indranil Sen Arrest #Bengali News #Indranil Sen Corruption #TMC #Trinamool Congress #সংবাদ #ইন্দ্রনীল সেন খবর #বিজেপি #তৃণমূল

শেফিল্ড টাইমস ডিজিটাল ডেস্ক: প্রাক্তন মন্ত্রী ও মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ ইন্দ্রনীল সেনের আগাম জামিনের আবেদন খারিজ করে দিয়েছে আদালত। ফলে যেকোনো মুহূর্তে গ্রেফতার হতে পারেন ইন্দ্রনীল সেন। খবরে প্রকাশ, তোলাবাজি, চিটিংবাজি, ভয় দেখিয়ে অন্যের টাকা আত্মসাতের অভিযোগ ছিল চন্দননগরের প্রাক্তন বিধায়ক তথা প্রাক্তন মন্ত্রী ইন্দ্রনীল সেনের বিরুদ্ধে। সেই মামলাতে রাজ্যের প্রাক্তন মন্ত্রীর আগাম জামিনের আবেদন বাতিল করল চুঁচুড়ার প্রথম দায়রা আদালত। চন্দননগর থানায় চলতি বছরের গত ৪ জুলাই চন্দনগর কর্পোরেশনের ঠিকাদারদের অভিযোগের ভিত্তিতে জনৈক প্রদীপ দে অভিযোগ দায়ের করেন। ১০৭ নম্বর কেসে, তোলাবাজি, চিটিং, ভয় দেখিয়ে অন্যের টাকা আত্মসাৎ করার অভিযোগ রয়েছে চন্দননগরের প্রাক্তন বিধায়ক তথা প্রাক্তন মন্ত্রী ইন্দ্রনীল সেনের বিরুদ্ধে। এই মামলাতে আগেই গ্রেফতার করা হয়েছে চন্দননগর কর্পোরেশনের প্রাক্তন ডেপুটি মেয়র মুন্না আগারওয়ালকে। আজ ধৃতকে আদালতে পেশ করা হয়। তাঁর জামিনের আবেদন বাতিল হয়। 

  হুগলি জেলা মুখ্য সরকারি আইনজীবী শংকর গঙ্গোপাধ্যায় বলেন,”তোলাবাজির অভিযোগে ডেপুটি মেয়র ও চিফ ইঞ্জিনিয়র শৈবাল রায়কে আগেই গ্রেফতার করা হয়েছে। প্রাক্তন মন্ত্রী ইন্দ্রনীল সেনের আগাম জামিন বাতিল হওয়ায় তাঁকে গ্রেফতার করতে আর কোনও বাধা রইল না পুলিশের।” এখানে উল্লেখ্য, ইন্দ্রনীল সেনের বিরুদ্ধে শুধু এই কেস নয়। এর পাশাপাশি রয়েছে আরও একাধিক অভিযোগ। চন্দননগর বিধানসভা উৎসবের নাম করে প্রভাবশালী মানুষের থেকে টাকা তুলে ব্যক্তিগতভাবে আত্মসাত করেছেন৷ সব মিলিয়ে তিনি এখন গভীর যাঁতাকলে।

সর্বশেষ আপডেট: