Logo

সময়ের সম্মুখে

শেফিল্ড টাইমস

ডিজিটাল

Date: 09/08/2026 E-Paper
Advertisement
Care and Cure 1

Kalyani:অমৃত ভারত প্রকল্পে নতুন রুপে সেজে উঠতে চলেছে কল্যানী রেলস্টেশন!

Loading... রাজ্য
Kalyani:অমৃত ভারত প্রকল্পে নতুন রুপে সেজে উঠতে চলেছে কল্যানী রেলস্টেশন!
#Kalyani #Rail Station #Dr Bidhan Chandra Roy #West Bengal #রেল স্টেশন #অমৃত ভারত #কাল্যানী

শেফিল্ড টাইমস ডিজিটাল ডেস্ক: ডঃ বিধান চন্দ্র রায়ের সাজানো শহর নদিয়ার কল্যাণী শহর। তৎকালীন সময়ে এই শহরকে নদিয়ার মধ্যে অন্যতম শহর তৈরি করেছিলেন ডঃ বিধান চন্দ্র রায়। এবার অমৃত ভারত প্রকল্পে সুসজ্জিত হতে চলেছে নদিয়ার কল্যাণী রেলস্টেশন। শনিবার কল্যাণী স্টেশন পরিদর্শন করতে আসেন ইস্টার্ন রেলওয়ে হেড জিএম গীতা পান্ডে। সাথে ছিলেন রেল দপ্তরের একাধিক আধিকারিক। সম্প্রীতি নদিয়ার রানাঘাট লোকসভা কেন্দ্রের বিজেপি সাংসদ জগন্নাথ সরকার ইস্টার্ন রেলওয়ের হেড জিএম ম্যানেজার গীতা পান্ডের সাথে সাক্ষাৎ করেন, এবং নদিয়া জেলার বিভিন্ন রেলস্টেশন অমৃত ভারত প্রকল্পের আওতায় এনে সুসজ্জিত করার প্রস্তাব দেন। এবার আরো উন্নত হতে চলেছে নদিয়ার কল্যানী রেলস্টেশন। ওভারব্রিজ থেকে শুরু করে স্টেশনের একাধিক জায়গায় হতে চলেছে উন্নত মানের, পরিকাঠামো। ইস্টার্ন রেলওয়ে হেড জিএম ম্যানেজার গীতা পান্ডে বলেন, সাধুবাদ জানাতে হয় ভারতীয় রেল প্রতিষ্ঠানকে। কারণ যতদিন যাচ্ছে ততই গোটা দেশজুড়ে আরো উন্নত হচ্ছে রেল স্টেশন ও রেল পরিষেবা। আগামী দিনে অমৃত প্রকল্পের মধ্যে দিয়ে প্রত্যেকটি রেলস্টেশন সেজে উঠবে, যার মধ্যে অন্যতম নদীয়ার কল্যাণীর রেল স্টেশন। রেল দপ্তর চেষ্টা করছে যত দ্রুত সম্ভব  স্টেশনের কাজ শেষ করার। অর্থাৎ আগামী দিনে নদীয়ার মধ্যে অন্যতম রেলস্টেশন হয়ে উঠবে কল্যাণী।

সর্বশেষ আপডেট: