Logo

সময়ের সম্মুখে

শেফিল্ড টাইমস

ডিজিটাল

Date: 14/09/2026 E-Paper
Advertisement
Care and Cure 1

Kunal Ghosh: 'লিপস্টিক কাকিমা' বনাম  'কাঁপুনি কাকু'-সরাসরি আক্রমণ!

Loading... রাজ্য
Kunal Ghosh: 'লিপস্টিক কাকিমা' বনাম  'কাঁপুনি কাকু'-সরাসরি আক্রমণ!
#Kunal ghosh #Chandrima Bhattacharya #West Bengal #Kolkata #Conflit #কুনাল ঘোষ #চন্দ্রিমা #বাংলা #দন্দ #নামকরণ

 শেফিল্ড টাইমস ডিজিটাল ডেস্ক: রাজনৈতিক আক্রমন, প্রতিআক্রমন তো ছিলই, এবার সরাসরি ব্যক্তিগত আক্রম। ব্যক্তিগত কাঁদা ছোড়াছুড়ি শুরু হয়ে গেছে। 
এবার শুরু হল ‘নামকরণের’ বাকযুদ্ধ। সকালে দলের বর্ষীয়ান নেত্রী চন্দ্রিমা ভট্টাচার্যকে ‘লিপস্টিক কাকিমা’ বলে কটাক্ষ করেছিলেন   বেলেঘাটার তৃণমূল বিধায়ক কুণাল ঘোষ। বেলা গড়াতেই সেই বক্তব্যের কড়া প্রতিক্রিয়া এল ঋত-তৃণমূল শিবির থেকেই। কুণাল ঘোষকে তিনি অভিহিত করলেন “কাঁপুনি কাকু” বলে। সরাসরি বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে একাধিক শব্দে বিদ্ধ করেন কুণাল ঘোষ। এর আগে নয়না বন্দ্যোপাধ্যায় ও সুদীপ বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ করতে বেনজির নামকরণ করেন। ‘ভ্রাম্যমান বিউটিপার্লার’ ও ‘পরচুলা’ বলে আক্রমণ শানিয়েছিলেন তিনি। এরপর মমতার সঙ্গ ছেড়ে যাওয়া চন্দ্রিমা ভট্টাচার্যকে লিপস্টিক কাকিমা বলে আক্রমণ শানান তিনি। কুণাল ঘোষের মূলত বক্তব্য ছিল, মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে থাকা সময়ে আরও অনেক নেতাকে গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়ার সুযোগ ছিল।

  মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছ থেকে পদ, সম্মান ও রাজনৈতিক সুযোগ-সুবিধা পাওয়ার পর তাঁর কঠিন সময়ে অনেকে অন্য রাজনৈতিক শিবিরের সঙ্গে ঘনিষ্ঠ হচ্ছেন। বিজেপির সঙ্গে রাজনৈতিক যোগাযোগ বা দলবদলের প্রসঙ্গ তুলে বক্তার দাবি, মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনৈতিক প্রতিপক্ষের বক্তব্যের সঙ্গে সুর মেলাচ্ছেন এমন নেতারাও রয়েছেন। এই পাল্টাপাল্টি মন্তব্য ঘিরে তৃণমূলের অন্দরের অসন্তোষ ও সংঘাত এখন চরমে। সকালে চন্দ্রিমা ভট্টাচার্যকে লক্ষ্য করে কুণাল ঘোষের কটাক্ষ দলের অনেকেই সহজভাবে নিতে পারেননি। ঋতব্রত পন্থী তৃণমূল নেতৃত্ব স্পষ্ট ভাষায় জানান, দলের বর্ষীয়ান নেত্রীদের নিয়ে এ ধরনের কুরুচিকর মন্তব্য কোনওভাবেই মেনে নেওয়া যায় না। এবার কুণাল ঘোষকে পাল্টা নাম দেওয়া হল ‘কাঁপুনি কাকু’।  তৃণমূল নেতা ঋজু দত্ত মূলত এই নামকরণ করেছেন। তিনি বলেন, “কাঁপুনি কাকুর বক্তব্য অনুযায়ী সব ফায়দা তুলেছে গদ্দাররা। তাহলে কুণাল ঘোষ কোনও ফায়দা তোলেনি। রাজ্যসভায় যাননি তিনি? তারপর চুরি করে ধরা পড়েছিলেন, সেই কেস চলছে।” এই কাঁদা ছোড়াছুড়ি আখেরে উপকার করবে বিজেপির।

সর্বশেষ আপডেট: