Logo

সময়ের সম্মুখে

শেফিল্ড টাইমস

ডিজিটাল

Date: 31/07/2026 E-Paper
Advertisement
Care and Cure 1

Dipak Barman: রাজ্যের স্কুল শিক্ষার সিলেবাসে আমুল পরিবর্তনের কথা জানালেন স্কুল শিক্ষামন্ত্রী!

Loading... রাজ্য
Dipak Barman: রাজ্যের স্কুল শিক্ষার সিলেবাসে আমুল পরিবর্তনের কথা জানালেন স্কুল শিক্ষামন্ত্রী!
#Dipak Barman #School Education #Syllabus #West bengal #স্কুল শিক্ষা দপ্তর #দীপক বর্মন #বাংলা শিক্ষা দপ্তর

 

 শেফিল্ড টাইমস ডিজিটাল ডেস্ক: সরকার পরিবর্তনের সঙ্গে সঙ্গে শিক্ষা ব্যবস্থাকে একেবারে আমুল পরিবর্তন করতে চাইছে নতুন সরকার। শিক্ষায় হয়তো আসবে গৈরিক ভাবনা। স্বাভাবিক কারণেই বিরোধীরা আপত্তি জানাবে। পশ্চিমবঙ্গে জাতীয় শিক্ষানীতি কার্যকর করার আগেই আগেই জানিয়েছে রাজ্য সরকার। এবার সিলেবাস পরিবর্তনের কথা জানিয়ে দিলেন রাজ্যের স্কুল শিক্ষামন্ত্রী দীপক বর্মণ। প্রথম শ্রেণি থেকে শুরু করে পুরো সিলেবাস আমুল বদলে যাবে বলে বৃহস্পতিবার এক সাংবাদিক বৈঠকে জানিয়েছেন মন্ত্রী। সিলেবাস সংশোধন ও পরিবর্তনের জন্য ইতিমধ্যেই সিলেবাস কমিটি তৈরি করেছে রাজ্য সরকার। সেই কমিটির সুপারিশ অনুযায়ী, বদল করা হবে সিলেবাস। ২০২৭-এ যে পাঠ্যক্রম শুরু হবে, তাতেই পরিমার্জন করা সিলেবাস পাবে পড়ুয়ারা। অর্থাৎ বইতে আসবে বদল। আর ২০২৮ থেকে রাজ্যে জাতীয় শিক্ষানীতি কার্যকর হলে, সেই নীতিকে সামনে রেখে প্রথম শ্রেণি থেকে বদলে যাবে সিলেবাস। 

বদলে যাবে বই। দীপক বর্মণ বলেন, “আজকের উপযোগী করে গড়ে তোলার জন্য যে সিলেবাস প্রয়োজন, সেটা করা হবে। মাঝে মাঝেই এভাবে রিভিউ কমিটি তৈরি করা হয়ে থাকে, সেরকমই কমিটি তৈরি করা হয়েছে। কমিটির প্রথম পরিকল্পনা, ২০২৭-এ যে বই বেরবে, সেগুলি রিভিউ করা হবে। ২০২৮-এ শিক্ষানীতি অনুযায়ী সিলেবাস তৈরি হবে। কমিটি যা সুপারিশ করবে, সেই অনুযায়ী সিলেবাস তৈরি হবে।” দীর্ঘমেয়াদি পরিকল্পনা করেই ওই কমিটি সিলেবাস তৈরি করছে বলে জানিয়েছেন মন্ত্রী। স্কুলের ক্ষেত্রে একাধিক বদল ইতিমধ্যেই এনেছে রাজ্য সরকার। স্কুল ইউনিফর্ম থেকে বাদ দেওয়া হচ্ছে বিশ্ব বাংলা লোগো।

সর্বশেষ আপডেট: