শেফিল্ড টাইমস ডিজিটাল ডেস্ক: নির্বাচন কমিশনের নির্দেশের মমতা সব হারিয়েছে। হারিয়েছে দলের নাম, হারিয়েছে দলের প্রতীক। স্বাভাবিক কারণেই এর তীব্র প্রতিবাদ করেছেন বাংলার অন্যতম রাজনৈতিক চরিত্র মমতা বন্দ্যোপাধ্যায়। এবার সুপ্রিম কোর্টের দ্বারস্থ হলেন মমতা বন্দ্যোপাধ্যায় । কমিশনের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে মামলা দায়ের করা হয়েছে। জানা গিয়েছে, নির্বাচন কমিশনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। মামলায় যুক্ত করা হয়েছে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কেও। আগামী সপ্তাহেই প্রধান বিচারপতির বেঞ্চে শুনানি হতে পারে। যদিও, এর আগে জল্পনা ছড়িয়েছিল নির্বাচন কমিশনের সিদ্ধান্তের বিরুদ্ধে মামলা করা নিয়ে এক পা দুই পা করে পিছিয়ে যাচ্ছে তৃণমূল। কারণ হিসেবে রাজনৈতিক বিশ্লেষকরা জানান, কমিশনের বিরুদ্ধে মামলা করা নিয়ে তৃণমূলের বেশ কিছু প্রতিবন্ধকতা রয়েছে।
মনে করা হচ্ছিল, মামলা দায়ের হলেও রেজিনগর ও নন্দীগ্রাম উপনির্বাচনের আগে কমিশনের এই অন্তর্বর্তীকালীন সিদ্ধান্ত কার্যকর হওয়া ঠেকানো সম্ভব নয়। ফলে এই উপনির্বাচনের আগে এই মামলা কোনও কার্যকরী ফল আনবে না। এছাড়া আরও একটা কারণ ছিল, কমিশনের অন্তর্বর্তীকালীন সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে এখনই মামলা দায়ের করলে ফের কমিশনের কাছেই ফেরাতে পারে সুপ্রিমকোর্ট। কারণ কমিশন এখনও চূড়ান্ত ফয়সলা করেনি। তবে, শেষপর্যন্ত শীর্ষ আদালতেরই দ্বারস্থ হলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এখন দেখার শেষ পর্যন্ত শীর্ষ আদালত মমতার পক্ষে কোনো রায় দেন কিরে! তাহলে হয়তো মমতা বন্দ্যোপাধ্যায় আবার রাজনীতিতে প্রাসঙ্গিক হয়ে উঠবে।
