শেফিল্ড টাইমস ডিজিটাল ডেস্ক: গভীর রাতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটলো পূর্ব মেদিনীপুরের ময়নার অন্নপূর্ণা বাজার এলাকায়। ময়নায়াতে এই ভয়াবহ অগ্নিকাণ্ডে সম্পূর্ণ ভস্মিভূত হয়েছে চারটি দোকান।রাতে এই ঘটনায় এলাকায় ব্যপক চাঞ্চল্যের সৃষ্টি হয়।জানাগেছে ময়নার অন্নপূর্ণা বাজার এলাকায় দোকানে হঠাৎই আগুন লেগে যায়,স্থানীয়দের নজরে আসতেই আগুন নেভানোর চেষ্টা চলে। রাত্রি প্রায় দুটো নাগাদ দোকানে আগুন লাগলেও,তা কিভাবে লেগেছে তা এখনও সুষ্পষ্ট নয়। । জানা গিয়েছে দুটি ফল দোকান , একটি খাওয়ার দোকান এবং একটি ছাতার দোকান সম্পূর্ণ আগুনে ভস্মিভূত হয়ে গিয়েছে। আগুন লাগার ঘটনা জানা জানি হতেই এলাকার মানুষজন আপ্রাণ চেষ্টা করে জল দিয়ে আগুন নেভানোর।রাতেই ঘটনাস্থলে পৌঁছায় ময়না থানার পুলিশ। দেরিতে হলেও দমকলের একটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছায়। কিন্তু রাত্রিতে কিভাবে এই আগুন লাগল এখনো তা সঠিক ভাবে জানা যায়নি।এই অগ্নিকাণ্ডের ঘটনায় কয়েক লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, আগুনে ৪টি দোকান সম্পূর্ণ পুড়ে ছারখার হয়ে গিয়েছে এবং ১টি দোকান আংশিক ভস্মীভূত হয়েছে।শনিবার ভোর আনুমানিক তিনটে নাগাদ আচমকাই অন্নপূর্ণা বাজারের একটি দোকানে আগুন জ্বলতে দেখেন স্থানীয় বাসিন্দারা। কিছু বুঝে ওঠার আগেই মুহূর্তের মধ্যে সেই আগুন ছড়িয়ে পড়ে পার্শ্ববর্তী দোকানগুলিতে। স্থানীয় বাসিন্দারাই প্রথম উদ্ধারকার্যে হাত লাগান এবং খবর দেওয়া হয় পুলিশ ও দমকলে।খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় ময়না থানার পুলিশ এবং দমকলের একটি ইঞ্জিন। দমকল কর্মী ও স্থানীয় মানুষের যৌথ প্রচেষ্টায় প্রায় ঘণ্টা খানেকের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
তবে ততক্ষণে আগুনে পুড়ে কয়েক লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিক অনুমান ব্যবসায়ীদের। আগুন ঠিক কীভাবে লাগল, তা এখনও স্পষ্ট নয়। শর্ট সার্কিট থেকে এই আগুন কি না, তা খতিয়ে দেখছে দমকল বাহিনী। ঘটনার জেরে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
East Midnapore: ভোর রাতে বিধ্বংসী অগ্নিকান্ড! ভস্মীভূত ৪ টি দোকান
Loading...
রাজ্য
#Nadia
#Fire
#West Bengal
#Fire at Market
#অগ্নিকান্ড
#বিধ্বংসী অগ্নিকান্ড
#দমকল
#পুলিশ
সর্বশেষ আপডেট:
.jpeg)
