Logo

সময়ের সম্মুখে

শেফিল্ড টাইমস

ডিজিটাল

Date: 25/09/2026 E-Paper
Advertisement
Care and Cure 1

Sealdah Fire:শিয়ালদহ স্টেশনে ভয়াবহ অগ্নিকান্ড!

Loading... রাজ্য
Sealdah Fire:শিয়ালদহ স্টেশনে ভয়াবহ অগ্নিকান্ড!
#Sealdah #Sealdah Fire #Fire brust #West Bengal #আগুন #শিয়ালদহ স্টেশন #রেল স্টেশন #অগ্নিকান্ড #দমকল

শেফিল্ড টাইমস ডিজিটাল ডেস্ক: ৯টা ১৫ মিনিট নাগাদ শিয়ালদহ স্টেশনের ফুড প্লাজায় আগুন লাগে। ইতিমধ্যেই আগুন নেভাতে উপস্থিত হয়েছে দমকল। তিনটি ইঞ্জিন আগুন নেভানোর কাজ করছে। গলগল করে ধোঁয়া বের হতে দেখা যায় স্টেশন থেকে। যেহেতু পরপর সমস্ত খাবার দোকান রয়েছে এবং সেখানে রান্নার তেল সহ প্রচুর দাহ্য পদার্থ মজুত থাকে, তাই দমকলও চিন্তিত। ফুড প্লাজায় আগুন নিয়ন্ত্রণে আনতে সেখানের কাচ ভেঙে জল দেওয়া হচ্ছে। বদ্ধ জায়গা হওয়ায় দমবন্ধকর পরিস্থিতি তৈরি হয়েছে, জল দিতে সমস্যা হচ্ছে। সেই কারণে দমকল কাঠের দরজাগুলিও ভেঙে ফেলার চেষ্টা করছে। অক্সিজেন মাস্ক পরে দমকলকর্মীরা  ভিতরে ঢুকেছেন আগুন নেভাতে। সাবধানে বের করে আনা হচ্ছে বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারগুলি।

শিয়ালদহের মতো রাজ্যের অন্যতম ব্যস্ততম রেল স্টেশন চত্বরে এমন ঘটনাকে কেন্দ্র করে চরম চাঞ্চল্য ও উত্তেজনা দেখা দিয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ও বড়সড় বিশৃঙ্খলা এড়াতে রেলওয়ে প্রটেকশন ফোর্স (RPF) এবং কলকাতা পুলিশ দ্রুত পুরো এলাকাটি ঘিরে ফেলে। নিরাপত্তার স্বার্থে সাধারণ মানুষ ও যাত্রীদের দুর্ঘটনাস্থল থেকে দূরে সরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। আগুন কীভাবে লাগল, তা এখনও স্পষ্ট নয়।

এদিন সকালে হঠাৎই শিয়ালদহ দক্ষিণ শাখার প্ল্যাটফর্মের ঠিক বাইরে থাকা একটি খাবারের দেকাান থেকে গল গল করে কালো ধোঁয়া বেরোতে দেখা যায়। মুহূর্তের মধ্যে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। এলাকায় রীতিমতো হুলস্থূল পড়ে যায়। সাধারণ যাত্রী থেকে শুরু করে স্টেশন চত্বরের দোকানিদের মধ্যেও আতঙ্ক তৈরি হয়। যদিও তড়িঘড়ি যুদ্ধকালীন তৎপরতার সঙ্গে আগুন নেভানোর কাজ শুরু করে দমকলের একটি ইঞ্জিন। অগ্নিকাণ্ডের কারণ এখনও স্পষ্ট হয়নি। কেউ কেউ বলছেন শর্ট সার্কিট থেকে আগুন লাগতে পারে। যদিও উপযুক্ত তদন্তের পরেই অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ জানা যাবে বলে জানিয়েছেন দমকল আধিকারিকরা।

সর্বশেষ আপডেট: