Logo

সময়ের সম্মুখে

শেফিল্ড টাইমস

ডিজিটাল

Date: 24/09/2026 E-Paper
Advertisement
Care and Cure 1

DA: এক কিস্তিতেই সম্পূর্ণ বকেয়া ডিএ মেটাবে রাজ্য সরকার!

Loading... রাজ্য
DA: এক কিস্তিতেই সম্পূর্ণ বকেয়া ডিএ মেটাবে রাজ্য সরকার!
#Nabanna #West Bengal #DA #Employe #Good News #নবান্ন #বাংলা #রাজ্য সরকার #ঘোষণা

শেফিল্ড টাইমস ডিজিটাল ডেস্ক: 'বকেয়া ডি এ' কথাটা নিয়ে শব্দের বিপ্লব চলেছে গত বেশ কয়েক বছর ধরেই। নতুন সরকার আসার পরেও সেই ট্রেডিশন চলেছে সমানে। এবার অবশ্য একটা আশার আলো দেখতে পাচ্ছে। সরকারি কর্মচারীরা। ২০০৮ সালের ১ এপ্রিল থেকে ২০১৫ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত সম্পূর্ণ বকেয়া মহার্ঘ ভাতা মেটানোর সিদ্ধান্ত রাজ্য সরকারের। বুধবার এই সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করল রাজ্যের অর্থ দফতর। রাজ্য সরকারি কর্মীদের দীর্ঘ সময় ধরে যে বকেয়া ডিএ রয়েছে, তা দ্রুত মিটিয়ে দিতে তৎপর রাজ্যের নতুন সরকার। এক কিস্তিতেই সম্পূর্ণ মহার্ঘ ভাতা দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। গ্রুপ এ, বি, সি ও ডি কর্মীরা সকলেই বকেয়া ডিএ পাবেন।

  জানা গিয়েছে, গ্রুপ ‘এ’, ‘বি’ ও ‘সি’ কর্মীদের বকেয়া মহার্ঘ ভাতা সরাসরি জিপিএফ অ্যাকাউন্টে জমা পড়বে। গ্রুপ ‘ডি’ কর্মীদের প্রাপ্য অর্থ সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্টে জমা দেওয়া হবে। অবসরের তিন মাসের মধ্যে থাকা যোগ্য কর্মীদের বকেয়া অর্থও সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেওয়া হবে। জিপিএফে জমা পড়া বকেয়া অর্থ ২০২৮ সালের ৩১ মার্চ পর্যন্ত তোলার ক্ষেত্রে বিধিনিষেধ বহাল থাকবে। অর্থাৎ এখন মহার্ঘ ভাতার বকেয়া টাকা জমা পড়লেও, তা ২০২৮ সালের আগে তোলা যাবে না।
কর্মীদের চাকরি ও বেতনের নথি যাচাই করে প্রাপ্য বকেয়ার হিসাব নির্ধারণের নির্দেশ অর্থ দফতরের। অর্থ বরাদ্দের অপেক্ষা না করেই বকেয়া মহার্ঘ ভাতার বিল প্রক্রিয়াকরণ করতে পারবে ট্রেজারি।

সর্বশেষ আপডেট: