Logo

সময়ের সম্মুখে

শেফিল্ড টাইমস

ডিজিটাল

Date: 31/07/2026 E-Paper
Advertisement
Care and Cure 1

Sealdah: শিয়ালদহ স্টেশনে যাত্রী চাপ কমাতে এবার নতুন ‘সেন্ট্রাল গেট’

Loading... রাজ্য
Sealdah: শিয়ালদহ স্টেশনে যাত্রী চাপ কমাতে এবার নতুন ‘সেন্ট্রাল গেট’
#Sealdah #West Bengal #Bengal #Rail Station #শিয়ালদহ রেল স্টেশন #নতুন গেট #সেন্ট্রাল গেট

শেফিল্ড টাইমস ডিজিটাল ডেস্ক: দেশের অন্যতম ব্যস্ত রেল স্টেশন শিয়ালদহ। প্রতিদিন বিপুল সংখ্যক যাত্রী এই স্টেশন দিয়ে যাতায়াত করেন। লোকাল ট্রেনের পাশাপাশি এক্সপ্রেস, সাপ্তাহিক ও অন্যান্য দূরপাল্লার ট্রেনের চলাচল রয়েছে। ফলে যাত্রীদের প্রবেশ ও বেরোনোর ক্ষেত্রে প্রায়শই তৈরি হয় প্রবল চাপ। সেই চাপ সামাল দিতে এবার শিয়ালদহ স্টেশনে তৈরি করা হয়েছে নতুন একটি প্রবেশপথ।যাত্রীদের সুবিধার কথা মাথায় রেখে নতুন এই গেটটির নাম দেওয়া হয়েছে ‘সেন্ট্রাল গেট’। রেল কর্তৃপক্ষের বক্তব্য, শিয়ালদহ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিজনেস স্টেশন। প্রতিদিনের বিপুল যাত্রী এবং ট্রেনের চাপের কারণে স্টেশনে ডিসপার্সাল মুভমেন্ট অর্থাৎ যাত্রীদের বিভিন্ন দিকে চলাচল অত্যন্ত বেশি। নতুন গেট চালু হলে সেই চাপ অনেকটাই ভাগ হয়ে যাবে।
বর্তমানে শিয়ালদহ স্টেশনের বিভিন্ন প্ল্যাটফর্ম নির্দিষ্ট ধরনের ট্রেনের জন্য ব্যবহৃত হয়। ১ থেকে ৫ নম্বর প্ল্যাটফর্ম মূলত মেন লাইনের দিকে যাতায়াতকারী ট্রেনের জন্য ব্যবহৃত হয়। অন্যদিকে ৬ থেকে ১০ নম্বর প্ল্যাটফর্ম থেকেও নিয়মিত বিভিন্ন ট্রেন চলাচল করে। দক্ষিণ দিক থেকেও প্রতিদিন বহু ট্রেন শিয়ালদহ স্টেশনে আসে।রেল কর্তৃপক্ষের দাবি, নতুন সেন্ট্রাল গেটের ফলে যাত্রীরা স্টেশনে ঢোকার পর নির্দিষ্ট প্ল্যাটফর্মের দিকে আরও সহজে যেতে পারবেন। একই সঙ্গে মূল গেটগুলির উপর থেকে যাত্রীদের অতিরিক্ত চাপও কমবে। বিশেষ করে পিক আওয়ারে যাত্রীদের চলাচল আরও সুষ্ঠুভাবে পরিচালনা করা সম্ভব হবে।
নতুন গেটের পরিকাঠামো ইতিমধ্যেই তৈরি করা হয়েছে। আগামী দিনে এই গেটের সঙ্গে আরও প্রয়োজনীয় যাত্রী পরিষেবা ও অন্যান্য সুবিধা যুক্ত করার পরিকল্পনা রয়েছে রেলের। ব্যস্ত শিয়ালদহ স্টেশনে যাত্রীদের দ্রুত এবং স্বচ্ছন্দে চলাচলের ক্ষেত্রে এই নতুন ‘সেন্ট্রাল গেট’ গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে বলেই মনে করছে রেল কর্তৃপক্ষ।
 

সর্বশেষ আপডেট: