Logo

সময়ের সম্মুখে

শেফিল্ড টাইমস

ডিজিটাল

Date: 03/08/2026 E-Paper
Advertisement
Care and Cure 1

Partha Chatterjee: মুখ্যমন্ত্রীর নিরাপত্তা নিয়ে দুশ্চিন্তায় প্রাক্তন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়

Loading... রাজ্য
Partha Chatterjee: মুখ্যমন্ত্রীর নিরাপত্তা নিয়ে দুশ্চিন্তায় প্রাক্তন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়
#Partha Chatterjee News #Bengali News #Suvendu Adhikari #Suvendu Adhikari News #Bengali News #West Bengal CM #সংবাদ #রাজনীতি #তৃণমূল #বিজেপি #পার্থ চট্টোপাধ্যায় খবর

শেফিল্ড টাইমস ডিজিটাল ডেস্ক: হঠাৎ করেই প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় আবার খবরের শিরোনামে আসতে চাইছেন। আর সেই কারণেই পাকিস্তানপন্থী জঙ্গি গোষ্ঠীর নজরে আছেন শুভেন্দু অধিকারী - এই খবর পেয়েই নতুন মুখ্যমন্ত্রীর জন্য তিনি দুঃখ প্রকাশ করেন। এ দিন পার্থ নিজের ফেসবুক থেকে পোস্ট করেছেন। সেখানে তিনি লিখেছেন, “পাকিস্তানি হ্যান্ডলাররা হামিমকে শুভেন্দু অধিকারীর চলাফেরা, কর্মসূচি এবং নিরাপত্তা-সংক্রান্ত তথ্য সংগ্রহের নির্দেশ দিয়েছিল।” তিনি আরও লিখেছেন, “মুখ্যমন্ত্রী যাতে পাকিস্তানের এই নজর থেকে সুরক্ষিত থাকেন তার চিন্তা আমাদের করতে হবে।” প্রসঙ্গত, শুভেন্দুকে টার্গেটের পিছনে অভিযুক্ত হামিম মন্ডল কাশ্মীরী জঙ্গিকে গ্রেফতার করেছে বেঙ্গল এসটিএফ ও বর্ধমান পুলিশ। হামিল সাজ্জাদ ভাট গোষ্ঠীর সদস্য এই হামিম। এই জঙ্গিগোষ্ঠী মূলত পাকিস্তানের সংগঠন। এরা টাকার বিনিময়ে খুন, তোলাবাজি ও সন্ত্রাসবাদী কাজ করে। এই সংগঠন বিগত কয়েক বছর ধরে কাশ্মীরে মাথাচাড়া দিয়েছে। এবার বাংলাতেও সেই জঙ্গি সংগঠনের সদস্যের খোঁজ মিলল। জানা গিয়েছে, হাওড়ার পিলখানার বাসিন্দা হামিম। তাঁর বাবা গেঞ্জির কারখানায় কাজ করত। সে-ও তাঁর বাবার সঙ্গেই ওই কারখানায় কাজ করত। 

বিগত দুই থেকে তিন মাস ধরেই হামিম বর্ধমানে থাকছিল, ঠিক যেই সময়ে রাজ্যে পালাবদল হয়েছে। বর্ধমানে বসেই কি তবে মুখ্যমন্ত্রীর উপরে হামলার ছক কষছিল? এই  নিয়েই পার্থ চট্টোপাধ্যায়কে মুখ্যমন্ত্রীর পাশে দাঁড়াতে দেখা গেল।নিয়োগ দুর্নীতিতে পার্থ চট্টোপাধ্যায় গ্রেফতার হয়েছিলেন। সেই সময় তৃণমূল থেকে তাঁকে অপসারিত করা হয়েছিল। এরপর জেল থেকে ফিরে আসেন পার্থ। যে সময় পার্থ ফেরেন তার কয়েক মাস পরই ছিল ছাব্বিশের নির্বাচন। জল্পনা ছড়াচ্ছিল তবে কি বেহালা পশ্চিম থেকে তৃণমূলের প্রার্থী হবেন তিনি? কিন্তু দেখা গেল তৃণমূল তাঁকে টিকিট দেয়নি। এ দিকে, এবার রাজ্যেরও পালা বদল হয়। তৃণমূল ভেঙে দু’ভাগ হয়েছে।নতুন তৃণমূলে অনেকেই যোগদান করেছেন। এর মধ্যে পার্থ চট্টোপাধ্যায়ের মুখ্যমন্ত্রীকে নিয়ে পোস্ট, নিতান্তই তাৎপর্যপূর্ণ।

সর্বশেষ আপডেট: