শেফিল্ড টাইমস ডিজিটাল ডেস্ক: কয়েক মাস আগেই খবরের শিরোনামে ছিলেন সিপিএম নেতা প্রতীক উর রহমান। তিনি সিপিএম ছেড়ে অভিষেকের হাত ধরে তৃণমূলে ঢোকেন। তারপরে তৃণমূল ভাঙে চুরমার। এবার!
বাংলায় সিপিএমের তরুণ নেতাদের মধ্যে একজন হয়ে উঠেছিলেন। প্রায় সব আন্দোলনেই প্রথম সারিতে দেখা গিয়েছে তাঁকে। ঝাঁজালো আক্রমণ করেছেন রাজ্যের তৃণমূল সরকারকে। উৎখাতের ডাক দিয়েছিলেন। একাধিক ভোটে তাঁকে প্রার্থী করেছে লালপার্টি। জেলা ও রাজ্য কমিটিতেও জায়গা পেয়েছেন। তা সত্ত্বেও গত ফেব্রুয়ারিতে সিপিএমের প্রতি একরাশ উষ্মা প্রকাশ করে সিপিএম ছাড়েন প্রতীক-উর। তারপরই যোগ দেন তৃণমূলে। বলেছিলেন, উন্নয়নের শরিক হতে চান। সেই সময় তাঁর সঙ্গে ঋতব্রতর যোগের কথাও প্রকাশ্যে আসে। একটা সময় দু’জন একসঙ্গে বাম রাজনীতি করতেন। ফলে ঘনিষ্ঠতা ছিল। পরবর্তীতে ঋতব্রত যোগ দেন তৃণমূলে। জানা যায়, প্রতীক উরের দলবদলের নেপথ্যে ছিলে সেই ‘ঋতদা’ই।
একদিকে মমতা-অভিষেক, অন্যদিকে ঋতদা, এবার কোন দিকে যাবেন প্রতীক উর, তা নিয়ে স্বাভাবিকভাবেই প্রশ্ন ছিল সকলের মনে। কানাঘুষো শোনা যাচ্ছে, আর রাজনীতি নয়, এবার আইনজীবীর ভূমিকায় দেখা যাবে তাঁকে। অর্থাৎ রাজনৈতিক কেরিয়ারে ইতি টানতে চলেছেন প্রতীক উর। উল্লেখ্য, ২০১৬ সাল নাগাদ প্রতীক উর আইনে স্নাতক হন। পরবর্তীতে অল ইন্ডিয়া বার কাউন্সিলের পরীক্ষায়ও উত্তীর্ণ হন তিনি।
