Logo

সময়ের সম্মুখে

শেফিল্ড টাইমস

ডিজিটাল

Date: 25/07/2026 E-Paper
Advertisement
Care and Cure 1

Rash Behari Bose: তৃণমূল আমলে বিপ্লবি রাসবিহারি বসুর বাড়ি হয়ে উঠেছে সুলভ শৌচালয়! ক্ষোভে ফেটে পড়লেন বিজেপি বিধায়ক

Loading... রাজ্য
Rash Behari Bose: তৃণমূল আমলে বিপ্লবি রাসবিহারি বসুর বাড়ি হয়ে উঠেছে সুলভ শৌচালয়! ক্ষোভে ফেটে পড়লেন বিজেপি বিধায়ক
#Rash Behari Bose House #Rash Behari Bose News #BJP #TMC #Mamata Banerjee #সংবাদ #রাজনীতি #সিপিআইএম #বিজেপি সরকার

শেফিল্ড টাইমস ডিজিটাল ডেক্স: সাধারণ বুদ্ধি ও বিবেক থাকলে এটা কারোর পক্ষেই করা উচিত না। তবুও তৃণমূল করেছে। আর এটা নজরে আসতেই ক্ষোভে ফেটে পড়েছেন পূর্বস্থলী উত্তরের বিজেপি বিধায়ক গোপাল চট্টোপাধ্যায়। পর্যটনমন্ত্রীকে বিষয়টি দেখার আবেদন জানিয়ে বিধায়কের সাফ কথা, ‘বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হোক’। এই অভিযোগের প্রেক্ষিতে তড়িঘড়ি অ্যাকশনে নামে রাজ্যের পর্যটন দপ্তর। ইতিমধ্যেই জেলাশাসকের কাছ থেকে রিপোর্ট চেয়ে পাঠিয়েছেন শঙ্কর ঘোষ। ঘটনার তীব্র নিন্দা জানিয়ে তাঁর হুঁশিয়ারি, ‘যাঁরা এর সঙ্গে যুক্ত, তাঁরা কেউ ছাড় পাবেন না’। বিধানসভায় বাজেটের পর্যটন পর্ব নিয়ে আলোচনার মাঝেই পূর্বস্থলীর বিধায়ক এই প্রসঙ্গটি তুলে ধরেন। গোপাল চট্টোপাধ্যায়ের বক্তব্য, বিপ্লবীকে যথাযথ সম্মান তো দূরের কথা। উলটে চূড়ান্ত অপমানের নিদর্শন হিসেবে দেখা যাচ্ছে এই ঘটনা। 

  বিধানসভায় দাঁড়িয়ে তিনি বলেন, “রাসবিহারী বসুর বাড়িটা পাবলিক টয়লেট বানিয়েছে। ধিক্কার তৃণমূল কংগ্রেস সরকারকে। আমি শঙ্করবাবুকে অনুরোধ করছি, ১৫ আগস্টের আগে ওই গণ-টয়লেট বুলডোজার চালিয়ে ভাঙার ব্যবস্থা করা হোক। মহাপুরুষের এতবড় অপমান তৃণমূল ছাড়া কেউ করেনি। জনগণ তার বিচার করেছে।” বিধানসভায় বিজেপি বিধায়কের এই আবেদনের পরেই নড়েচড়ে বসে রাজ্যের পর্যটন দপ্তর। পর্যটন মন্ত্রী শঙ্কর ঘোষ জানান, “দপ্তরকে নির্দেশ দেওয়া হয়েছে, প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে। পাশাপাশি গোটা বিষয়টি নিয়ে জেলাশাসকের কাছ থেকেও রিপোর্ট নেওয়া হবে। যথাযথ আইনানুগ ব্যবস্থা নেব।”

সর্বশেষ আপডেট: