Logo

সময়ের সম্মুখে

শেফিল্ড টাইমস

ডিজিটাল

Date: 10/08/2026 E-Paper
Advertisement
Care and Cure 1

Ritabrata Banerjee: বাংলার সর্বত্র দ্রুত ছাত্রভোট  করানোর দাবীতে অনড় ঋতব্রত!

Loading... রাজ্য
Ritabrata Banerjee: বাংলার সর্বত্র দ্রুত ছাত্রভোট  করানোর দাবীতে অনড় ঋতব্রত!
#Ritabrata Banerjee #TMCP #West Bengal #Political News #ঋতব্রত ব্যানার্জি #বাংলা #বিরোধী দলনেতা

শেফিল্ড টাইমস ডিজিটাল ডেস্ক: ঋতব্রত নিজে বামপন্থী ছাত্র রাজনীতি থেকেই উঠে এসেছেন। তাই উনি জানেন, ছাত্র ভোটের প্রয়োজনীয়তা। কিন্তু ক্ষমতায় আসার পড়ে মমতা সরকার বার বার করে ছাত্রভোট এড়িয়ে গেছে। এবার সেই দাবিই তুললেন ঋতব্রত। শনিবার বিধানসভায় সাংবাদিকদের মুখোমুখি হয়ে এমনই জানালেন উলুবেড়িয়া পূর্বের তৃণমূল বিধায়ক। অবিলম্বে ছাত্র সংসদ নির্বাচনের দাবিতে বামপন্থী সংগঠন ডিএসও আগামী ১ সেপ্টেম্বর কলেজ স্ট্রিট থেকে ধর্মতলা পর্যন্ত মিছিলের ডাক দিয়েছে।
রাজ্যে সরকার বদলের পর মমতা শিবিরের বিরুদ্ধে ‘বিদ্রোহী’ হয়ে ঋতব্রত এখন ‘আসল’ তৃণমূল। নিজের রাজনৈতিক কেরিয়ার সূত্রেই বেশ ভালো বোঝেন ছাত্র সংসদ নির্বাচনের গুরুত্ব। আর বর্তমান সরকারকে তা বোঝাতে গিয়ে ঋতব্রতর সংজ্ঞা, ”রাজনীতির আসল সাপ্লাই লাইন ছাত্রনেতারা। ছাত্র সংসদের ভোটেই তাঁরা উঠে আসেন।” এ প্রসঙ্গে তিনি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নামও উল্লেখ করেছেন। বলেছেন, তিনিও ছাত্র রাজনীতির ফসল।

   আর তাই তাঁর কাছে ঋতব্রতর আবেদন, যত দ্রুত সম্ভব কলেজ, বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচন করানো হোক। শুক্রবার নবান্নে বিরোধী দলের ১৩ বিধায়ক মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করতে গিয়েছিলেন। সেখানেই এই প্রসঙ্গ ওঠে। গত ৯ বছর ধরে ছাত্রভোট না হওয়ার কুফল হিসেবে একটি উদাহরণও তুলে ধরেছেন উলুবেড়িয়া পূর্বের বিধায়ক। মুখ্যমন্ত্রীকে তিনি জানান, তাঁরই এক সহপাঠী এই মুহূর্তে একটি কলেজে চতুর্থ শ্রেণির কর্মী এবং একইসঙ্গে ছাত্র সংসদের জিএস। এসব ‘অবাঞ্ছিত’ নেতাদের সরাতে তাড়াতাড়িই দরকার নির্বাচন। আগামী ১২ তারিখ শুভেন্দু অধিকারী ও জগন্নাথ চট্টোপাধ্যায়কে এনিয়ে চিঠি পাঠাবেন বলে জানিয়েছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়।

সর্বশেষ আপডেট: