Logo

সময়ের সম্মুখে

শেফিল্ড টাইমস

ডিজিটাল

Date: 17/07/2026 E-Paper
Advertisement
Care and Cure 1

Shamik Bhattacharya: কলেজ স্কোয়ার সার্বজনীন দুর্গাপূজার খুঁটি পুজায় উপস্থিত রাজ্য বিজেপি সভাপতি শমীক ভট্টাচার্য

Loading... রাজ্য
Shamik Bhattacharya: কলেজ স্কোয়ার সার্বজনীন দুর্গাপূজার খুঁটি পুজায় উপস্থিত রাজ্য বিজেপি সভাপতি শমীক ভট্টাচার্য
#Durgapujo #West Bengal #College Squar #Kolkata #খুঁটি পুজো #দুর্গা পুজো #কলেজ স্কোয়ার

শেফিল্ড টাইমস ডিজিটাল ডেস্ক: ঐতিহ্যবাহী কলেজ স্কোয়ার সার্বজনীন দুর্গাপূজা কমিটির এবারের দুর্গোৎসবের আনুষ্ঠানিক সূচনা হল খুঁটি পূজার মধ্য দিয়ে। বৃহস্পতিবার আয়োজিত এই শুভ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্য বিজেপির সভাপতি শমীক ভট্টাচার্য। পূজার সূচনালগ্নে তিনি কমিটির সদস্যদের শুভেচ্ছা জানান এবং আসন্ন দুর্গোৎসব সুন্দর, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন হওয়ার কামনা করেন।
বৈদিক মন্ত্রোচ্চারণ, পূজার্চনা এবং ধর্মীয় আচার-অনুষ্ঠানের মধ্য দিয়ে খুঁটি পূজা সম্পন্ন হয়। উপস্থিত ছিলেন পূজা কমিটির সভাপতি, সম্পাদক, অন্যান্য কর্মকর্তারা, সদস্য-সদস্যারা এবং বহু ভক্ত ও দর্শনার্থী। অনুষ্ঠানে উৎসবের আবহে জমে ওঠে কলেজ স্কোয়ার চত্বর।শমীক ভট্টাচার্য বলেন, দুর্গাপূজা কেবল একটি ধর্মীয় উৎসব নয়, এটি বাংলার সংস্কৃতি, ঐতিহ্য এবং সম্প্রীতির প্রতীক। সমাজের সকল স্তরের মানুষের অংশগ্রহণে এই উৎসব আরও অর্থবহ হয়ে ওঠে। তিনি আশা প্রকাশ করেন, এবারের দুর্গাপূজাও সকলের সহযোগিতায় সফলভাবে সম্পন্ন হবে।পূজা কমিটির পক্ষ থেকে জানানো হয়, প্রতিবছরের মতো এবারও দর্শনার্থীদের জন্য আকর্ষণীয় মণ্ডপ, সৃজনশীল প্রতিমা এবং আলোকসজ্জার বিশেষ পরিকল্পনা করা হয়েছে। নিরাপত্তা, ভিড় নিয়ন্ত্রণ এবং দর্শনার্থীদের সুবিধার বিষয়েও বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে।
খুঁটি পূজার মাধ্যমে আনুষ্ঠানিকভাবে শুরু হল কলেজ স্কোয়ার সার্বজনীন দুর্গাপূজার প্রস্তুতি। এখন থেকেই মণ্ডপ নির্মাণ ও অন্যান্য আয়োজনের কাজ পূর্ণ উদ্যমে শুরু হবে বলে জানিয়েছে পূজা কমিটি। 
 

সর্বশেষ আপডেট: