Logo

সময়ের সম্মুখে

শেফিল্ড টাইমস

ডিজিটাল

Date: 29/09/2026 E-Paper
Advertisement
Care and Cure 1

High Court: একাধিক বেআইনি নির্মাণের অভিযোগে হাইকোর্টে হাজিরা পুর কমিশনারের!

Loading... রাজ্য
High Court: একাধিক বেআইনি নির্মাণের অভিযোগে হাইকোর্টে হাজিরা পুর কমিশনারের!
#High Court #Kolkata #West Bengal #Smita Pandey #স্মিতা পান্ডে #পুর কমিশনার #হাইকোর্ট

শেফিল্ড টাইমস ডিজিটাল ডেস্ক: কলকাতায় পৌরসভায় আবার একাধিক বেআইনি নির্মাণ হচ্ছে। কলকাতায় পৌরসভা কিছুতেই তা আটকাতে পারছে না। এই নিয়েই আদালত কৈফয়ত তলব করলো পুর কমিশনার স্মীতা পাণ্ডেকে। আদালতের স্পষ্ট নির্দেশ থাকা সত্ত্বেও পুরসভার আইনজীবীর গা-ছাড়া মনোভাব ও অজ্ঞতায় চরম অসন্তোষ প্রকাশ করেই এই তলব বলে আদালত সূত্রে জানা গিয়েছে।হাইকোর্টের নির্দেশে পুর কমিশনার স্মীতা পাণ্ডে আদালতে হাজিরা দিলে প্রধান বিচারপতি মহারাষ্ট্রে তাঁর কাজের অভিজ্ঞতার কথা তুলে ধরেন। তিনি মন্তব্য করেন, মহারাষ্ট্রে বিএমসি, থানে, কল্যাণ-ডোম্বিভলি ও নভি মুম্বইয়ের মতো অন্তত ৮-১০টি পুরনিগমের মামলা সামলানোর অভিজ্ঞতা থেকে তিনি দেখেছেন—অধিকাংশ ক্ষেত্রেই কমিশনারদের কাছে মাঠপর্যায়ের সব খবর পৌঁছায় না। 

  খুব নির্দিষ্ট কিছু তথ্য সরবরাহ করে তাঁদের একপ্রকার অন্ধকারেই রাখা হয়। ফলে শহরের কোথায় কী ঘটছে, তার প্রকৃত চিত্র থেকে কমিশনাররা বঞ্চিত থাকেন। প্রধান বিচারপতি জানান, এত গুরুতর একটি ঘটনায় পুরসভার আইনজীবীর চরম অজ্ঞতার কারণেই বাধ্য হয়ে পুর কমিশনারকে ডেকে পাঠাতে হয়েছে। হাইকোর্ট কড়া ভাষায় স্পষ্ট করে দিয়েছে যে, আদালতের নির্দেশে কোনও বেআইনি নির্মাণ একবার ভেঙে ফেলা হলে, পরবর্তীতে সেখানে যাতে কোনওভাবেই পুনরায় নির্মাণ কাজ না হয়, তা পুর প্রশাসনকেই সুনিশ্চিত করতে হবে।

সর্বশেষ আপডেট: