মূল বিষয়বস্তুতে যান
Sheffield Ttimes লোগো

সময়ের সম্মুখে

বিজ্ঞাপন
Care and Cure 1
রাজ্য

Suvendu Adhikari: 'কিছু শব্দবাজি ফেটেছে ঠিকই, তবে তা নিয়ন্ত্রনে'- মন্তব্য মুখ্যমন্ত্রীর!

প্রকাশিত:

মূল বিষয়

 এবার পুজোতে শব্দবাজীর উৎপাত কিছুটা কম তা সকলেই স্বীকার করবেন। তবে কিছু কিছু পকেটে হয়তো বেশি ফেটেছে। এই অবস্থায় মুখ্যমন্ত্রী Suvendu বললেন, ‘আমার মনে হয়েছে নিয়ন্ত্রণ করা হয়েছে।’ সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী, শব্দবাজি নিয়ন্ত্রণে রাজ্য প্রশাসন সবরকম ব্যবস্থা নিয়েছে বলে জানিয়েছেন তিনি।

শুভেন্দু  অধিকারী
শুভেন্দু  অধিকারী
শেয়ার করুন:

শেফিল্ড টাইমস ডিজিটাল ডেস্ক: এবার পুজোতে শব্দবাজীর উৎপাত কিছুটা কম তা সকলেই স্বীকার করবেন। তবে কিছু কিছু পকেটে হয়তো বেশি ফেটেছে। এই অবস্থায় মুখ্যমন্ত্রী  Suvendu বললেন, ‘আমার মনে হয়েছে নিয়ন্ত্রণ করা হয়েছে।’ সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী, শব্দবাজি নিয়ন্ত্রণে রাজ্য প্রশাসন সবরকম ব্যবস্থা নিয়েছে বলে জানিয়েছেন তিনি।শব্দবাজি নিয়ে অভিযোগ উঠেছে শুনেই এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে শুভেন্দু অধিকারী বলেন, “কমিউনিস্টরা করছে।” তাঁর বক্তব্য, রাত ১০ টার পর কিছু বাজি ফেটেছে ঠিকই, তবে তার বিরুদ্ধে পুলিশ ব্যবস্থাও নিয়েছে। ৩-৪টি জায়গায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে, সেখানেও তৎপরতার সঙ্গে ব্যবস্থা নেওয়া হয়েছে বলে উল্লেখ করেন মুখ্যমন্ত্রী। সমালোচনা প্রসঙ্গে মুখ্যমন্ত্রী বলেন, “দীপাবলিতে একটু আনন্দ করবে, গ্রিন ক্র্যাকার ফাটাবে , তাতেও এত অসুবিধা!"

তিনি আরও বলেন, "আসলে কিছু লোকের সমস্য়া হচ্ছে, এত সনাতনের জাগরণ ঘটেছে বলে। যারা অভিযোগ করছে, তারা হিন্দুদের অনুষ্ঠানকে সাংস্কৃতিক অনুষ্ঠানে পরিণত করেছিল। শাস্ত্রকে দূরে সরিয়ে দিয়েছিল। এরা টিকা লাগায় না, এদের হাতে বিপদতারিণীর ডোর নেই। এদের গলায় তুলসী নেই।” শুভেন্দু অধিকারী এ কথাও মনে করিয়ে দেন যে, এক ঘণ্টা বেশি বাজি ফেটেছে বলে যখন সমালোচনা করা হচ্ছে, তখন ডিজে বন্ধ হওয়ার প্রশংসাটাও সরকারের পাওয়া উচিৎ। তিনি বলেন, “আমি অন্তত রাস্তার পাশে কোনও ডিজে শুনিনি।”

প্রতিবেদক

Ankita Jana