Logo

সময়ের সম্মুখে

শেফিল্ড টাইমস

ডিজিটাল

Date: 25/09/2026 E-Paper
Advertisement
Care and Cure 1

Special Train: পুজোয় কলকাতা থেকে বেনারস যাওয়ার স্পেশাল ট্রেন!

Loading... রাজ্য
Special Train: পুজোয় কলকাতা থেকে বেনারস যাওয়ার স্পেশাল ট্রেন!
#Special Train #Train #West Bengal #Benaras #বেনারস #স্পেশাল ট্রেন #কলকাতা #দুর্গাপুজা

শেফিল্ড টাইমস ডিজিটাল ডেস্ক: পুজো মানেই ধর্মপ্রাণ হিন্দুদের জীবনের সর্বশ্রেষ্ট উৎসব। তাই রেলের পক্ষ থেকে পুজোয় ভ্রমন ও ধর্ম রখার উদ্যোগ একসঙ্গে নেওয়ার হলো। এবার পুজোর সময় বেনারস যাওয়া আরও সহজ হতে চলেছে। বিশেষ ট্রেন (Puja Special Train) চালানোর কথা ঘোষণা করেছে রেল। বৃহস্পতিবার একটি প্রেস বিজ্ঞপ্তি জারি করে কলকাতা ও বেনারসের মধ্যে বিশেষ ট্রেন চালানোর কথা ঘোষণা করা হয়। সপ্তাহে দুই দিন এই বিশেষ ট্রেন চলবে। মূলত দুর্গাপুজো, কালীপুজো ও ছট পুজোর সময় যাত্রীদের টিকিটের চাহিদা মেটাতে বিশেষ ট্রেনগুলি চালানোর কথা জানায় রেল। এই ট্রেনগুলি কলকাতা থেকে বেনারস ও বেনারস থেকে কলকাতার মধ্যে চলবে। নৈহাটি, ব্যান্ডেল, বর্ধমান, দুর্গাপুর, আসানসোল, চিত্তরঞ্জনে ট্রেনগুলি স্টপেজ দেবে। 

  অক্টোবরের ৬ তারিখ থেকে নভেম্বরের ২৪ তারিখ পর্যন্ত ০৫০৪৮ বেনারস-কলকাতা স্পেশাল ট্রেন চলবে। বেনারস থেকে প্রতি মঙ্গলবার সকাল ১০ টা ৪৫ মিনিটে ছাড়বে। পরদিন সকাল ৬টা ১৫ মিনিটে কলকাতায় পৌঁছবে ট্রেনটি। এই ট্রেনটি মোট ৮টি ট্রিপ করবে। অন্যদিকে, ৭ অক্টোবর থেকে ২৫ নভেম্বর পর্যন্ত ০৫০৪৭ কলকাতা–বেনারস স্পেশাল ট্রেন চলবে। প্রতি বুধবার কলকাতা থেকে সকাল ৮টা ২৫ মিনিটে ছাড়বে ট্রেনটি। পরেরদিন ভোর ৪টে ১৫ মিনিটে বেনারসে পৌঁছাবে। এটিও মোট ৮টি ট্রিপ করবে। যাত্রাপথে উভয় দিকেই ট্রেনটি পূর্ব রেলের আওতাধীন নৈহাটি, ব্যান্ডেল, বর্ধমান, দুর্গাপুর, আসানসোল, চিত্তরঞ্জন, মধুপুর ও জসিডি স্টেশনে থামবে। এই ট্রেনে শীতাতপ নিয়ন্ত্রিত (এসি) কামরাও থাকবে। এই বিশেষ ট্রেনগুলোর টিকিট বুকিংয়ের তারিখ শীঘ্রই জানানো হবে।

সর্বশেষ আপডেট: