Logo

সময়ের সম্মুখে

শেফিল্ড টাইমস

ডিজিটাল

Date: 27/09/2026 E-Paper
Advertisement
Care and Cure 1

DA: দ্রুত বকেয়া ডি.এ মেটানোর তৎপরতায় রাজ্য!

Loading... রাজ্য
DA: দ্রুত বকেয়া ডি.এ মেটানোর তৎপরতায় রাজ্য!
#DA #West Bengal #Nabanna #BJP government #Suvendu Adhikari #শুভেন্দু অধিকারী #বকেয়া ডিএ #ডিএ

শেফিল্ড টাইমস ডিজিটাল ডেস্ক: বকেয়া ডিএ নিয়ে প্রচুর আলোচনা হয়েছে। প্রচুর আন্দোলন হয়েছে। কিন্তু কাজের কাজ কিছুই হয় নি। এবার সেই কাজটা এগোচ্ছে।
বকেয়া মহার্ঘ ভাতা বা ডিএ মেটানোর ঘোষণা আগেই করেছে রাজ্য সরকার। এবার সেই বকেয়া টাকা কীভাবে হিসাব করা হবে? এবং তা কোন প্রক্রিয়ায় কর্মীদের হাতে পৌঁছবে, সে বিষয়ে বৃহস্পতিবার নির্দেশিকা জারি করল অর্থ দপ্তর। ২০০৮ সালের ১ এপ্রিল থেকে ২০১৯ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত মেয়াদে যে সমস্ত সরকারি কর্মচারীর বেতন ‘হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট সিস্টেম’ বা এইচআরএমএস-এর মাধ্যমে হয়নি, তাঁদের জন্যও বিশেষ ব‌্যবস্থা নেওয়া হচ্ছে। অর্থ দপ্তর জানিয়েছে, এইচআরএমএস পোর্টালে একটি নতুন মেনু যুক্ত করা হয়েছে।

নাম দেওয়া হয়েছে ‘পে ডিটেইলস এন্ট্রি ফর এরিয়ার ডিএ’। সংশ্লিষ্ট ‘ড্রয়িং অ্যান্ড ডিসবার্সিং অফিসার’ বা ডিডিও-কে এই মেনু ব্যবহার করতে হবে। ওই নির্দিষ্ট সময়ের মধ্যে কর্মীদের মূল বেতন বা বেসিক পে কত ছিল, তা ডিডিও-রা পোর্টালে আপলোড করবেন। শুধু তাই নয়, ওই দীর্ঘ সময়ে কারও পদোন্নতি হলে বা বার্ষিক ইনক্রিমেন্ট বাড়লে, সেই তথ্যও পোর্টালে দিতে হবে। নির্দিষ্ট তারিখ উল্লেখ করে বেতনের প্রতিটি পরিবর্তন সিস্টেমে আপডেট করা বাধ্যতামূলক বলে জানানো হয়েছে। উল্লেখ্য, সাত বছরের বকেয়া মহার্ঘ ভাতা (ডিএ) এককালীন মিটিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। অর্থদপ্তর এ বিষয়ে নির্দেশিকা দিয়ে জানিয়েছে, ২০০৮ সালের ১ এপ্রিল থেকে ২০১৫ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত বকেয়া থাকা মহার্ঘ ভাতা রাজ্য সরকারি কর্মচারীদের মিটিয়ে দেওয়া হবে। এর আগে চলতি বছরের মার্চে ২০১৬ থেকে ২০১৯ সালের বকেয়া ডিএ মেটানোর সিদ্ধান্ত ঘোষণা করেছিল রাজ্য। সেক্ষেত্রে তার আগের সাত বছরের ডিএ সরকারি কর্মীরা কবে পাবেন তা নিয়ে প্রশ্ন ছিল। এই নির্দেশিকায় তা স্পষ্ট হয়ে গিয়েছে।

সর্বশেষ আপডেট: