Logo

সময়ের সম্মুখে

শেফিল্ড টাইমস

ডিজিটাল

Date: 28/07/2026 E-Paper
Advertisement
Care and Cure 1

Suvendu Adhikari: নবান্নে শুভেন্দুর সঙ্গে প্রায় ৩০ মিনিট বৈঠক সুদীপের! রাজনৈতিক জল্পনা

Loading... রাজ্য
Suvendu Adhikari: নবান্নে শুভেন্দুর সঙ্গে প্রায় ৩০ মিনিট বৈঠক সুদীপের! রাজনৈতিক জল্পনা
#Suvendu Adhikari News #West Bengal #News #সংবাদ #রাজনীতি #শুভেন্দু অধিকারী #সুদীপ বন্দ্যোপাধ্যায় #খবর

শেফিল্ড টাইমস ডিজিটাল ডেস্ক: মঙ্গলবার দিল্লি যাবার কথা ছিল রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। কিন্তু সেই প্রোগ্রাম তিনি বাতিল করেছেন। তারপরেই সোমবার সন্ধ্যায় হঠাৎ দেখা গেলো সুদীপ বন্দ্যোপাধ্যায় উপস্থিত হয়েছেন নবান্নে। শুভেন্দু অধিকারীর সঙ্গে আধ ঘণ্টার মতো তাঁর বৈঠক হল। তবে বৈঠক শেষে দু’পক্ষই কোনও মন্তব্য করল না। রাজ্যে পালাবদলের পর ২০ জন বিদ্রোহী তৃণমূল সাংসদ এনসিপিআই-এ যোগ দেন। তৃণমূল ছাড়ার পর লোকসভার অধ্যক্ষ ওম বিড়লার সঙ্গে দেখা করেন সুদীপ বন্দ্যোপাধ্যায়, কাকলি ঘোষ দস্তিদাররা। লোকসভার অধ্যক্ষের কাছে তাঁরা আর্জি জানান, তাঁদের এনসিপিআই সাংসদ হিসেবে স্বীকৃতি দেওয়া হোক। যেহেতু তাঁরা এনডিএ-র শরিক হতে চান, তাই লোকসভায় তাঁদের আসন এনডিএ শরিকদের পাশে দেওয়া হোক। কিন্তু, লোকসভার অধ্যক্ষ এখনও সুদীপদের দলবদলকে স্বীকৃতি দেননি। শুধু তাঁদের আসন বদলেছেন। এরই মধ্যে আগামিকাল NDA-র বৈঠকে ডাকা হয়েছে এনসিপিআই সাংসদদের। অন্যদিকে, অভিষেক বন্দ্যোপাধ্যায়রা দাবি জানিয়েছেন, দলত্যাগ বিরোধী আইনের আওতায় সুদীপদের সাংসদপদ খারিজ করা হোক।

  এই আবহে মঙ্গলবার দিল্লিতে গিয়ে বঙ্গভবনে এনসিপিআই সাংসদদের সঙ্গে বৈঠক করার কথা ছিল শুভেন্দু অধিকারীর। এর আগেও দিল্লিতে গিয়ে তৃণমূলের বিদ্রোহী সাংসদদের সঙ্গে বৈঠক করেছেন তিনি। এদিন এনসিপিআই সাংসদ শতাব্দী রায় জানিয়েছিলেন, মঙ্গলবার ১টার সময় বৈঠক রয়েছে বঙ্গভবনে। তাঁদের কিছু বলার রয়েছে কি না, তা জানতে চাওয়া হয়েছে। আজ বঙ্গভবনে গিয়ে এনসিপিআই সাংসদদের সঙ্গে বৈঠকের কথা থাকলেও শেষ মুহূর্তে তা বাতিল করেন শুভেন্দু। জানা যাচ্ছে, রাজ্যে একাধিক গুরুত্বপূর্ণ কাজ রয়েছে। তাই আগামিকাল দিল্লি যেতে পারছেন না মুখ্যমন্ত্রী। এরই মধ্যে এদিন রাত সাড়ে আটটা নাগাদ নবান্নে চলে আসেন সুদীপ। আর এদিন দিনভর উত্তরবঙ্গে একাধিক কর্মসূচি সেরে শহরে ফেরেন মুখ্যমন্ত্রী। তিনিও নবান্নে পৌঁছে যান।

সর্বশেষ আপডেট: