মূল বিষয়বস্তুতে যান
Sheffield Ttimes লোগো

সময়ের সম্মুখে

বিজ্ঞাপন
Pratima Banner 2
রাজ্য

Suvendu Adhikari:আজ বালুরঘাটে সুকান্ত মজুমদারের বাড়িতে মধ্যাহ্নভোজে শুভেন্দু!

প্রকাশিত:

মূল বিষয়

বুধবার কয়েকটি প্রকল্প উদ্বোধনে বালুরঘাট যাচ্ছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সমস্তদিন প্রচুর কাজের মাঝে সুকান্তর বাড়িতে দুপুরের খাবার খাবেন মুখ্যমন্ত্রী।  প্রশাসনিক সভা করতে বালুরঘাটে যাচ্ছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বেশ কয়েকটি উদ্বোধনী অনুষ্ঠানেও উপস্থিত থাকবেন তিনি।

শুভেন্দু অধিকারী
শুভেন্দু অধিকারী
শেয়ার করুন:

শেফিল্ড টাইমস ডিজিটাল ডেস্ক: বুধবার কয়েকটি প্রকল্প উদ্বোধনে বালুরঘাট যাচ্ছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সমস্তদিন প্রচুর কাজের মাঝে সুকান্তর বাড়িতে দুপুরের খাবার খাবেন মুখ্যমন্ত্রী।  প্রশাসনিক সভা করতে বালুরঘাটে যাচ্ছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বেশ কয়েকটি উদ্বোধনী অনুষ্ঠানেও উপস্থিত থাকবেন তিনি। তার মাঝে এদিন কেন্দ্রীয় মন্ত্রী তথা বালুরঘাটের সাংসদ সুকান্ত মজুমদারের বাড়িতে মধ্যাহ্নভোজ সারবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। মুখ্যমন্ত্রী হওয়ার পর এই প্রথম সুকান্তের বাড়িতে যাচ্ছেন তিনি। তাই মেনুতে রয়েছে বিশেষ চমক। সুকান্ত নিজেই তা জানিয়েছেন। অন্যান্য বাঙালির মতো মাছে-ভাতে বাঙালি মুখ্যমন্ত্রীও। সেই দিকে নজর রেখে মেনুতে মাছের প্রাধান্য বেশি রাখা হয়েছে। সুকান্ত মজুমদার জানিয়েছেন, স্থানীয় একটি বিশেষ মাছ শুভেন্দুর পাতে পরিবেশন করা হবে। সেটি হল রাইখোর বা রাইখয়রা।

  এছাড়াও থাকবে ইলিশ মাছ। রাইখয়রা হল বাটা জাতীয় ছোট ও সুস্বাদু মাছ। এই মাছ সাধারণত মিষ্টি জলেই হয়। যদিও রাই খয়রা মাছের ঝাল, ঝোল নাকি অন্য কোনও পরিবেশন বানানো হবে তা খোলসা করেননি সুকান্ত। উল্লেখ্য,বুধবার বালুরঘাটে প্রশাসনিক বৈঠক করবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু। দক্ষিণ দিনাজপুর জেলা ও বালুরঘাট লোকসভা কেন্দ্রে যেসব প্রকল্প অনুমোদন পেয়েছে বা অনুমোদনের অপেক্ষায় রয়েছে সেগুলি নিয়ে একটি রিভিউ মিটিং হবে। সেখানেও উপস্থিত থাকবেন শুভেন্দু। মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর প্রথমবার বালুরঘাট সফরে যাচ্ছেন তিনি। সেই কারণে সুকান্ত তাঁকে বাড়িতে আমন্ত্রণ জানান। সেই আমন্ত্রণ রক্ষা করে তাঁর বাড়িতে যেতে রাজি হয়েছেন শুভেন্দু। এই আমন্ত্রণ নিয়ে সুকান্ত বলেন, “আর পাঁচটা বাড়িতে যেমন আত্মীয়-স্বজন বাড়িতে যায়, এক্ষেত্রেও সেরকমই।”

প্রতিবেদক

Tathagata