Logo

সময়ের সম্মুখে

শেফিল্ড টাইমস

ডিজিটাল

Date: 05/08/2026 E-Paper
Advertisement
Care and Cure 1

Suvendu Adhikari: অক্টোবরের ১ তারিখ থেকেই মিলবে রাজ্য সরকারি কর্মচারীদের অতিরিক্ত ২০% ডিএ এর টাকা!

Loading... রাজ্য
Suvendu Adhikari: অক্টোবরের ১ তারিখ থেকেই মিলবে রাজ্য সরকারি কর্মচারীদের অতিরিক্ত ২০% ডিএ এর টাকা!
#Suvendu Adhikari #DA #Nabanna #West Bengal #শুভেন্দু অধিকারী #বকেয়া টাকা #ডি এ

শেফিল্ড টাইমস ডিজিটাল ডেস্ক: উল্লোসিত রাজ্য সরকারি কর্মচারী ও পেনশনভোগীরা। আগের সরকারের সময় থেকে  একদিকে মাঠে নেমে আন্দোলন ও অন্যদিকে আদালতে। সব দিকেই রাজ্য সরকারি কর্মচারীরা জয়লাভ করলেও নানা অজুহাত মমতা সরকার কোনো অতিরিক্ত ডিএ দেয় নি। এবার ১ অক্টোবর থেকে দিচ্ছে শুভেন্দু সরকার - ঘোষণা করলো নবান্ন। মঙ্গলবার নবান্ন থেকে জারি করা হয়েছে নির্দেশিকা।সংশ্লিষ্ট নির্দেশিকায় বলা হয়েছে, প্রি-রিভাইজড পে স্কেলে থাকা কর্মীদের DA ১৭১ শতাংশ থেকে বেড়ে ২২৩ শতাংশ হবে। একইভাবে, ROPA ২০০৯ অনুযায়ী প্রি-রিভাইজড পেনশন বা ফ্যামিলি পেনশন পাওয়া পেনশনভোগীরা ১ অক্টোবর ২০২৬ থেকে ২২৩ শতাংশ হারে ডিয়ারনেস রিলিফ পাবেন। এছাড়াও, রাজ্য সরকারি পেনশনভোগী ও ফ্যামিলি পেনশনভোগীদের ক্ষেত্রে রিভাইজড পেনশন/ফ্যামিলি পেনশনের ৩৮ শতাংশ হারে ডিয়ারনেস রিলিফ দেওয়ার কথাও নির্দেশিকায় উল্লেখ রয়েছে। শুধু তাই নয় , ন্যূনতম মজুরি আইনের মতো কোনও আইনি বিধানের আওতায় না থাকা দৈনিক মজুরিভিত্তিক কর্মীদের দৈনিক মজুরিতে আরও ১১০ টাকা অ্যাড-হক বৃদ্ধি করা হয়েছে। 

এই বৃদ্ধিও ১ অক্টোবর ২০২৬ থেকে কার্যকর হবে। এখানে উল্লেখ্য, বেশ কয়েকদিন আগে ভবানী ভবনে রাজ্য পুলিশের একটি অনুষ্ঠানে গিয়েছিলেন শুভেন্দু অধিকারী। সেখান থেকে তিনি ঘোষণা করেছিলেন, অতিরিক্ত কুড়ি শতাংশ মহার্ঘ ভাতা (DA) এবং অক্টোবর মাসের বেতন আগাম দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রাজ্যের তরফে আগেই জানানো হয়েছিল যে, অক্টোবর মাস থেকেই বর্ধিত ২০ শতাংশ ডিএ কার্যকর হতে চলেছে। এর ফলে পুজোর মাসেই সরকারি কর্মীদের বেতন উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পাবে। সংগ্রামী যৌথ মঞ্চের সদস্যরা মনে করছেন - এটা তাদের আন্দোলনের জয়।

সর্বশেষ আপডেট: