মূল বিষয়বস্তুতে যান
Sheffield Ttimes লোগো

সময়ের সম্মুখে

বিজ্ঞাপন
Care and Cure 1
রাজ্য

Howrah Station: কমবে মানুষের হয়রানি! হাওড়ায় চালু হচ্ছে নতুন ২৪ নম্বর প্লাটফর্ম 

প্রকাশিত:

মূল বিষয়

ট্রেন স্টেশনে ঢোকার আগে দীর্ঘ সময় দাঁড়িয়ে থাকা হয়তো এবার কিছুটা কমবে। কমবে মানুষের হয়রানি। যাত্রী দুর্ভোগ কমাতে আগেই নতুন প্ল্যাটফর্ম চালুর ঘোষণা করেছে ভারতীয় রেল। এবার সেই নতুন ২৪ নম্বর প্ল্যাটফর্মে সোমবার থেকে যাত্রী পরিষেবা শুরু হচ্ছে। এতদিন হাওড়া স্টেশনে সবথেকে দীর্ঘ প্ল্যাটফর্ম ছিল ৯ এবার ২৪!

হাওড়া
হাওড়া
শেয়ার করুন:

শেফিল্ড টাইমস ডিজিটাল ডেস্ক: ট্রেন স্টেশনে ঢোকার আগে দীর্ঘ সময় দাঁড়িয়ে থাকা হয়তো এবার কিছুটা কমবে। কমবে মানুষের হয়রানি। যাত্রী দুর্ভোগ কমাতে আগেই নতুন প্ল্যাটফর্ম চালুর ঘোষণা করেছে ভারতীয় রেল। এবার সেই নতুন ২৪ নম্বর প্ল্যাটফর্মে সোমবার থেকে যাত্রী পরিষেবা শুরু হচ্ছে। এতদিন হাওড়া স্টেশনে সবথেকে দীর্ঘ প্ল্যাটফর্ম ছিল ৯ নম্বর প্ল্যাটফর্ম। কিন্তু, তা যথেষ্ঠ ছিল না। তাই, ২৪ নম্বর প্ল্যাটফর্ম তৈরির সিদ্ধান্ত নেয় পূর্ব রেল। আর এটাই এখন হাওড়া স্টেশনের দীর্ঘ প্ল্যাটফর্ম। এই প্ল্যাটফর্মের দৈর্ঘ প্রায় ৬৩৫ মিটার। জানা গিয়েছে, প্রায় ২৬ বগির ট্রেন অনায়াসে দাঁড়াতে পারবে এই নতুন প্ল্যাটফর্মে। আজ ভোর পাঁচটা থেকেই নতুন প্ল্যাটফর্ম থেকে যাত্রী পরিষেবা চালু হবে বলে জানা গিয়েছিল। কিন্তু, সেই পরিষেবা এখনও শুরু হয়নি। দুপুরের দিকে যাত্রী পরিষেবা চালু হবে বলে জানা গিয়েছে।

এই নয়া প্ল্যাটফর্ম তৈরি করতে রেলের কত খরচ হয়েছে? পূর্ব রেল সূত্রে খবর, দীর্ঘ ২৪ নম্বর প্ল্যাটফর্ম প্রায় তিন কোটি টাকা দিয়ে তৈরি করা হয়েছে। উল্লেখ্য, মূলত দূরপাল্লার মেল ও এক্সপ্রেস ট্রেনের কথা মাথায় রেখেই নতুন প্ল্যাটফর্ম তৈরি করা হয়েছে। উল্লেখ্য জুলাই মাসেই হাওড়া স্টেশন ও হাওড়া ডিভিশনের রেল পরিকাঠামোয় একাধিক বড় উন্নয়নের ঘোষণা করে পূর্ব রেল। নতুন ট্রেন পরিষেবার পাশাপাশি প্ল্যাটফর্ম সম্প্রসারণ… বলা ভালো নতুন করে হাওড়া স্টেশনকে সাজানোর পরিকল্পনা করা হয়েছে। ২৪ নম্বর প্ল্যাটফর্মের পাশাপাশি দীর্ঘ দূরত্বের ট্রেন পরিচালনার সুবিধার্থে ১০-১১ এবং ১২-১৩ নম্বর প্ল্যাটফর্মের সম্প্রসারণের কাজ চলছে। এদিকে, ১৬ নম্বর প্ল্যাটফর্মের কাজ চলছে। যদিও তা চালু করতে সময় লাগবে বলেও জানান হাওড়া ডিভিশনের কর্তারা।
 

প্রতিবেদক

Tathagata