শেফিল্ড টাইমস ডিজিটাল ডেস্ক: অতিরিক্ত বৃষ্টির জেরে হঠাৎ মাটির দেওয়াল ধসে পড়ে গুরুতর দুর্ঘটনার সাক্ষী থাকল নয়াগ্রাম ব্লকের দেউলবাড় গ্রাম। স্থানীয় সুত্রে জানা গেছে অজিত পাত্র নামে এক ব্যক্তির বাড়ির মাটির দেওয়াল আচমকাই ভেঙে পড়ে। সেই সময় বাড়ির পাশে খেলছিল তিন শিশু। আচমকা দেওয়াল ধসে পড়ায় মাটির নিচে চাপা পড়ে যায় তারা।
দুর্ঘটনায় আহত তিন শিশুর নাম অনিমেষ নায়েক, সোমাদ্রিতা নায়েক এবং অমিত নায়েক। স্থানীয়দের তৎপরতায় দ্রুত তিন শিশুকেই উদ্ধার করে গুরুতর জখম অবস্থায় নয়াগ্রাম সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে আসেন সেখান অনিমেষ নায়েক ও সোমিদ্রিতা নায়েককে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দিলেও অমিত নায়েক হাসপাতালে চিকিৎসাধীন।
ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছন নয়াগ্রাম বিডিও শান্তনু সরকার। তিনি প্রথমে নয়াগ্রাম সুপার স্পেশালিটি হাসপাতালে গিয়ে আহত শিশুদের চিকিৎসার বিষয়ে খোঁজখবর নেন। এরপর ক্ষতিগ্রস্ত বাড়িটি সরেজমিনে পরিদর্শন করেন।
পাশাপাশি গ্রামবাসীদের সঙ্গে কথা বলে পুরো ঘটনার বিষয়ে বিস্তারিত খোঁজ নেন বিডিও শান্তনু সরকার। বিপজ্জনক অবস্থায় থাকা বাড়ি এবং বর্ষার পরিস্থিতি নিয়েও তিনি স্থানীয়দের সঙ্গে কথা বলেন।
ঘটনাকে ঘিরে এলাকায় আতঙ্ক ছড়িয়েছে। বর্ষাকালে মাটির বাড়ি ও দুর্বল দেওয়ালগুলির ক্ষেত্রে আরও সতর্ক হওয়ার আবেদন জানিয়েছেন ।
Jhargram: নয়াগ্রামে প্রবল বৃষ্টিতে মাটির দেওয়াল ধসে ৩ শিশু গুরুতর জখম!
Loading...
রাজ্য
#Jhargram
#West Bengal
#Heavy Rainfall
#Injured
#ঝাড়গ্রাম
#পশ্চিমবঙ্গ
#ঝখম
#শিশু
#নয়াগ্রাম
সর্বশেষ আপডেট:
