Logo

সময়ের সম্মুখে

শেফিল্ড টাইমস

ডিজিটাল

Date: 25/09/2026 E-Paper
Advertisement
Care and Cure 1

Jharkhand: ঝাড়খন্ডে গ্রেফতার মাওবাদী সর্বোচ্চ নেতা মিসির!

Loading... রাজ্য
Jharkhand: ঝাড়খন্ডে গ্রেফতার মাওবাদী সর্বোচ্চ নেতা মিসির!
#Jharkhand #West Bengal #Maoist #মাওবাদী #ঝারখন্ড #মোদী সরকার

শেফিল্ড টাইমস ডিজিটাল ডেস্ক: মাওবাদী মুক্ত ভারত গড়ার লক্ষ্য নিয়ে এগিয়ে চলেছে মোদী সরকার। ইতিমধ্যে অনেকটা সাফল্য এসেছে। স্বরাষ্ট্রেমন্ত্রী অমিত শাহ স্পষ্ট বলেছেন, ভারতে কোনো মাওবাদী থাকবে না। এবার সেই লক্ষ্যতে আরো অনেকটা এগিয়ে গেলো ভারত। মাওবাদী মুক্ত ভারতের লক্ষ্যে ফের বড় সাফল্য। গ্রেপ্তার হলেন একমাত্র জীবিত মাওবাদী পলিটব্যুরো মিসির বেসরা। মঙ্গলবার তাঁকে ঝাড়খণ্ড থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। মিসিরের মাথার দাম ছিল ১ কোটি টাকা। তাঁর সঙ্গে গ্রেপ্তার হয়েছে আরও দুই কমান্ডার। পুলিশ সূত্রে জানা যাচ্ছে, গত প্রায় দুই দশক ধরে পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীর চোখে ধুলো দিয়ে পালিয়ে বেড়াচ্ছিল মিসির। সম্প্রতি পুলিশের কাছে খবর আসে শীর্ষ এই মাওবাদী নেতা ঝাড়খণ্ডের পারশনাথ পাহাড় সংলগ্ন জঙ্গলে কয়েকজন সঙ্গীকে নিয়ে লুকিয়ে রয়েছে। এরপরই সিআরপিএফ, গিরিডি ও ধানবাদ থানার পুলিশ একযোগে তল্লাশি শুরু করে।
রাত ৯টা নাগাদ ধানবাদ-গিরিডি সীমানার জঙ্গলে পালাতে গিয়ে ধরা পড়ে। পুলিশের তরফে জানা যাচ্ছে, ২০০৭ সালে ঝাড়খণ্ডে একবার গ্রেপ্তার করা হয়েছিল মিসিরকে। তবে ২০০৯ সালে বিহারের লখিসরাই জেলা আদালতে এক মামলায় হাজিরা দেওয়ার জন্য নিয়ে গিয়েছিল পুলিশ। সেই সময় আদালত চত্বরে অতর্কিতে হামলা চালায় মাওবাদীরা। পুলিশের কাছ থেকে ছিনিয়ে নিয়ে যাওয়া হয় এই মাও নেতাকে। ঝাড়খণ্ড পুলিশের দাবি অনুযায়ী, মিসির বেসরার বাড়ি গিরিডি জেলার হালরাডিহিতে। মাওবাদী সংগঠনের শীর্ষ এই নেতা বর্তমানে একমাত্র জীবিত সদস্য। পলিটব্যুরোর বাকি সদস্যরা হয় পুলিশের হাতে ধরা পড়েছেন অথবা গুলির লড়াইয়ে নিহত হয়েছেন। ৬৬ বছরের মিসিরের মাথার দাম ছিল ১ কোটি টাকা।
 

সর্বশেষ আপডেট: