Logo

সময়ের সম্মুখে

শেফিল্ড টাইমস

ডিজিটাল

Date: 09/08/2026 E-Paper
Advertisement
Care and Cure 1

শান্তিনিকেতন: কবিগুরুর ৮৬তম প্রয়াণ দিবসে শান্তিনিকেতনে প্রথা মেনে বৈতালিক ও বিশেষ উপাসনা

Loading... রাজ্য
শান্তিনিকেতন: কবিগুরুর ৮৬তম প্রয়াণ দিবসে শান্তিনিকেতনে প্রথা মেনে বৈতালিক ও বিশেষ উপাসনা
#Shantiniketon #Rabindranath Tagore #Kabi Pranam #Birbhum #কবি প্রণাম #রবি ঠাকুর #প্রয়াণ দিবস #শ্রদ্ধার্ঘ

শেফিল্ড টাইমস ডিজিটাল ডেস্ক: ১৩৪৮ বঙ্গাব্দের ২২ শ্রাবণ প্রয়াত হয়েছিলেন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর। সেই দিনটিকে স্মরণ করে শনিবার প্রথা মেনে শান্তিনিকেতনে পালিত হল কবিগুরুর প্রয়াণ দিবস ‘বাইশে শ্রাবণ’। ভোরবেলা গৌরপ্রাঙ্গণে বৈতালিক, বিশেষ উপাসনা এবং কবিগুরুকে শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে শুরু হয় দিনের অনুষ্ঠান।বাইশে শ্রাবণ উপলক্ষে বিশ্বভারতীতে আয়োজিত বিশেষ উপাসনায় উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত উপাচার্য প্রবীর কুমার ঘোষ, বিশ্বভারতীর শিক্ষক, কর্মী, পড়ুয়া এবং আশ্রমিকরা।

সঙ্গীত পরিবেশন ও বৈদিক মন্ত্র পাঠের মধ্য দিয়ে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয় রবীন্দ্রনাথ ঠাকুরকে।এরপর উপাসনাগৃহ থেকে ‘আগুনের পরশমণি...’ গান গেয়ে শোভাযাত্রা করে উদয়নগৃহে পৌঁছন উপস্থিতরা। সেখানে রবীন্দ্রনাথ ঠাকুরের ব্যবহৃত চেয়ারে পুষ্পার্ঘ্য নিবেদন করে শ্রদ্ধা জানানো হয়। বিশ্বভারতীর উপাচার্য-সহ উপস্থিত শিক্ষক, কর্মী ও আশ্রমিকরা কবিগুরুর স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।

রবীন্দ্রনাথ ঠাকুরের প্রয়াণ দিবস উপলক্ষে এদিন সকাল থেকেই শান্তিনিকেতনে ছিল বিশেষ আবহ। কবিগুরুর স্মৃতিবিজড়িত বিভিন্ন স্থানেও শ্রদ্ধা নিবেদনের আয়োজন করা হয়। তাঁর গান, কবিতা ও দর্শনের মধ্য দিয়ে নতুন প্রজন্মের কাছে রবীন্দ্রনাথের ভাবনাকে পৌঁছে দেওয়ার বার্তাও উঠে আসে দিনভর আয়োজিত বিভিন্ন অনুষ্ঠানে।শান্তিনিকেতনের ঐতিহ্য ও প্রথা মেনে দিনভর কবিগুরুকে স্মরণ করে নানা সাংস্কৃতিক ও স্মরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। কবিগুরুর প্রয়াণের এত বছর পরেও তাঁর সৃষ্টির মধ্য দিয়ে আজও যে তিনি মানুষের হৃদয়ে অমর—বাইশে শ্রাবণের আয়োজন যেন সেই কথাই আরও একবার মনে করিয়ে দিল।

সর্বশেষ আপডেট: