শেফিল্ড টাইমস ডিজিটাল ডেস্ক: গভীর সংকটে তৃণমূল। তৃণমূলের বিশাল ফান্ড নিয়ে চিন্তিত মমতা। তাদের বিতর্কিত ফান্ড নিয়ে সন্দীগ্ধ ইডি। কতটা ফান্ড সাদা ও কতটা কালো তা নিয়ে সন্দেহ প্রকাশ করেছে ইডি। তৃণমূল কংগ্রেসের বিরাট ধাক্কা। তাদের অ্যাকাউন্ট থেকে ৪৪০ কোটি টাকা বাজেয়াপ্ত করল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ED। তাদের তরফে দেওয়া বিবৃতিতে জানানো হয়েছে, কলকাতা ও তার আশপাশের ৫ জায়গায় তল্লাশি অভিযান চালানো হয়। এই তল্লাশি অভিযানের সময়, PMLA-২০০২ এর অধীনে 'অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস'-এর ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে টাকা বাজেয়াপ্ত করা হয়েছে। ED ইতিমধ্যেই বিবৃতি জারি করেছে। সেখানে জানানো হয়েছে, 'বিমান পরিষেবা খাতের সঙ্গে যুক্ত 'কেয়ারওয়েল গ্রুপ অফ কোম্পানিজের' বিরুদ্ধে অনৈতিক আর্থিক লেনদেন, বেআইনিভাবে অর্থ সংগ্রহ এবং 'অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস' (AITC)-এর নির্দিষ্ট কিছু ব্যাঙ্ক অ্যাকাউন্টের মাধ্যমে সন্দেহজনক অর্থ আদান-প্রদানের অভিযোগে, PMLA, ২০০২-এর অধীনে কলকাতা ও তার আশেপাশের ৫টি স্থানে তল্লাশি অভিযান চালিয়েছে।
এই তল্লাশি অভিযানের সময় 'অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের' ৩ HDFC ব্যাঙ্ক অ্যাকাউন্টে থাকা মোট ৪৪০.৪২ কোটি টাকা ফ্রিজ বা বাজেয়াপ্ত করেছে।' প্রসঙ্গত, ED তৃণমূলের কয়েকটি ব্যাঙ্ক অ্যাকাউন্টের মাধ্যমে সন্দেহজনক আর্থিক লেনদেন, বেআইনিভাবে অর্থ সংগ্রহ এবং সন্দেহজনক তহবিল স্থানান্তরের অভিযোগের তদন্ত করছে। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার তথ্য অনুযায়ী, মূলত ২০২৩ সালের এপ্রিল থেকে ২০২৬ সালের জুন মাসের মধ্যে AITC-র ব্যাঙ্ক অ্যাকাউন্টগুলি থেকে প্রায় ১৬০ কোটি টাকা 'মেসার্স কেয়ারওয়েল এভিয়েশন ইন্ডিয়া প্রাইভেট লিমিটেড' এবং তাদের সংশ্লিষ্ট একটি সংস্থার অ্যাকাউন্টে স্থানান্তর করা হয়েছিল। 'মেসার্স কেয়ারওয়েল এভিয়েশন প্রাইভেট লিমিটেড' ২০২৩-২০২৬ সময়কালে ৮২.৯৬ কোটি টাকা তাদেরই সংশ্লিষ্ট আর একটি নবগঠিত সংস্থার কাছে স্থানান্তর করেছিল। এই অর্থ ব্যবহার করা হয়েছিল একটি 'এমব্রায়ার লিগ্যাসি ৬০০' বিমান এবং একটি 'অগুস্তা ১০৯ গ্র্যান্ড নিউ' হেলিকপ্টার কেনার জন্য।
.jpeg)
