মূল বিষয়বস্তুতে যান
Sheffield Ttimes লোগো

সময়ের সম্মুখে

বিজ্ঞাপন
Care and Cure 1
রাজ্য

Howrah Pollution: ছটপূজায় লাগামহীন দূষণ হাওড়ায়! উদ্বিগ্ন প্রশাসন 

প্রকাশিত:

মূল বিষয়

কালীপুজো ও দীপাবলিতে চেষ্টা করে অনেকটাই নিয়ন্ত্রণ করা গিয়েছিলে শব্দবাজির। কিন্তু ছট উৎসবে সব সীমা ছাড়িয়ে গেছে। কলকাতাকে হারিয়ে দিয়ে এই বিষয়ে প্রথম হয়েছে হাওড়া(Howrah)। সরকারি নির্দেশিকা উপেক্ষা করে বিভিন্ন এলাকায় রাতভর বাজি ফাটানোর অভিযোগ উঠল। তার জেরে শীত আগমনের প্রাক্কালে ফের বাড়ল বায়ুদূষণ।

 দুষণ
দুষণ
শেয়ার করুন:

শেফিল্ড টাইমস ডিজিটাল ডেস্ক: কালীপুজো ও দীপাবলিতে চেষ্টা করে অনেকটাই নিয়ন্ত্রণ করা গিয়েছিলে শব্দবাজির। কিন্তু ছট উৎসবে সব সীমা ছাড়িয়ে গেছে। কলকাতাকে হারিয়ে দিয়ে এই বিষয়ে প্রথম হয়েছে হাওড়া(Howrah)। সরকারি নির্দেশিকা উপেক্ষা করে বিভিন্ন এলাকায় রাতভর বাজি ফাটানোর অভিযোগ উঠল। তার জেরে শীত আগমনের প্রাক্কালে ফের বাড়ল বায়ুদূষণ। দূষণমাত্রায় কলকাতাকেও ছাপিয়ে গেল হাওড়া! পরিসংখ্যান বলছে, রবিবার রাত ১টার মধ্যে হাওড়ার বায়ুমান সূচক (একিউআই) পৌঁছে যায় ২৭৫-এ। পিছিয়ে ছিল না কলকাতাও। রাত বাড়ার সঙ্গে সঙ্গে শহরের বাতাসও হয়ে ওঠে বিষাক্ত। সোমবার সকাল ৭টাতেই সল্টলেকে পিএম ২.৫, ধূলিকণায় দূষণের মাত্রা ১৩০ ছাড়িয়ে গিয়েছিল। বেলুড় মঠে ১৬২ এবং বারাকপুরে ২৩০ ছিল পিএম ২.৫ এর মাত্রা ছিল। পরিবেশবিদ সোমেন্দ্র মোহন ঘোষ জানিয়েছেন, “পুলিশের সামনেই তারস্বরে যেমন সাউন্ড বক্স বেজেছে, তেমনই প্রচুর শব্দবাজি পুড়েছে। দূষণের যাবতীয় উপকরণ ছড়িয়ে গেলেও রোখার কোনও প্রয়াস ছিল না।” 

  কালীপুজো ও দীপাবলিতে বায়ুদূষণ উদ্বেগজনক পর্যায়ে পৌঁছেছিল। দূষণের নিরিখে সবচেয়ে খারাপ পরিস্থিতি ছিল হাওড়ায়। গত বছরের তুলনায় এবার ছটপুজোতেও দূষণ বাড়তে পারে বলে আশঙ্কা করেছিলেন পরিবেশবিদরা। সেই আশঙ্কাই সত্যি হল। ছটপুজো উপলক্ষে সকাল ৬টা থেকে ৮টা পর্যন্ত দু’ঘণ্টা সবুজ বাজি ফাটানোর অনুমতি দেওয়া হয়েছিল। নিষিদ্ধ শব্দবাজির দাপট রুখতে পথে নেমেছিল পুলিশ ও দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ। চলেছে ধরপাকড়ও। কিন্তু তাতেও নিয়ন্ত্রণে আনা যায়নি বাজির দৌরাত্ম্য। নির্ধারিত সময়ের আগেই বহু এলাকায় বাজি ফাটানো শুরু হয়ে যায়। এমনকী ছটপুজো দিতে আসা পূর্ণ্যার্থীদের সঙ্গে থাকা প্রচুর যুবক ঘাট চত্বরেও দেদার বাজি ফাটিয়েছেন বলে অভিযোগ। এছাড়া কোথাও কোথাও পুকুরপাড় ও রাস্তার উপরও শব্দবাজি ফেটেছে। তাতে যেমন পথচলতি মানুষজন সমস্যায় পড়েছেন, তেমনই দূষণও বেড়েছে ব্যাপক হারে।

প্রতিবেদক

Ankita Jana