মূল বিষয়বস্তুতে যান
Sheffield Ttimes লোগো

সময়ের সম্মুখে

বিজ্ঞাপন
Care and Cure 1
রাজ্য

Debangshu Bhattacharya: রাজনীতি থেকে অবসর নিয়ে একেবারে সংসার জীবনে প্রবেশ করছেন দেবাংশু?

প্রকাশিত:

মূল বিষয়

 বিষয়টা পরিষ্কার না হলেও কিন্তু এই প্রশ্নকে তুলে দিলেন স্বয়ং Debangshu। এই মুহূর্তে তৃণমূলের সঙ্গ ছেড়েছে দেবাংশু। পশ্চিমবঙ্গে তার 'খেলা হবে' গানটা খুবই বিখ্যাত হয়েছিল। কিন্তু এখন সে সব অতীত। রাজনীতির সঙ্গে দূরত্ব বাড়তেই দেবাংশুর জীবনে বসন্ত। রবিবার সন্ধ্যায় ফেসবুকের রিলেশনশিপ স্ট্যাটাস বদলেছেন।

 দেবাংশু
দেবাংশু
শেয়ার করুন:

শেফিল্ড টাইমস ডিজিটাল ডেস্ক: বিষয়টা পরিষ্কার না হলেও কিন্তু এই প্রশ্নকে তুলে দিলেন স্বয়ং দেবাংশু। এই মুহূর্তে তৃণমূলের সঙ্গ ছেড়েছে দেবাংশু। পশ্চিমবঙ্গে তার 'খেলা হবে' গানটা খুবই বিখ্যাত হয়েছিল। কিন্তু এখন সে সব অতীত। রাজনীতির সঙ্গে দূরত্ব বাড়তেই দেবাংশুর জীবনে বসন্ত। রবিবার সন্ধ্যায় ফেসবুকের রিলেশনশিপ স্ট্যাটাস বদলে তিনি করলেন ‘এনগেজড’। স্বাভাবিকভাবেই কমেন্ট বক্সে শুভেচ্ছায় ভরিয়ে দিয়েছেন অনেকেই। কিন্তু কার সঙ্গে সম্পর্কে জড়ালেন দেবাংশু(Debangshu)? গত কয়েকবছরে বাংলার রাজনীতিতে অত্যন্ত চর্চিত নাম ছিল দেবাংশু ভট্টাচার্য। তাঁর ‘খেলা হবে’ স্লোগান জনপ্রিয়তার শীর্ষে উঠেছিল। তাঁর মুখে বহুবার শোনা গিয়েছিল, দলনেত্রী তাঁর মায়ের সমান। তবে তাঁর একাধিক সিদ্ধান্ত যে না-পসন্দ, সেটাও বুঝিয়ে ছিলেন। কারণ, দলত্যাগীদের তৃণমূলে ফেরানো প্রসঙ্গে বলেছিলেন, ‘বেইমানরা’ যদি আবার দলে ফিরতে চান, তবে প্রয়োজনে তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাড়ির দরজায় শুয়ে পড়ে তাঁদের আটকাবেন। তবে পালাবদলের পর আর সেভাবে সক্রিয় রাজনীতিতে দেখা যায়নি তাঁকে। ফেসবুকে রাজনীতি সংক্রান্ত বিশেষ পোস্টও দেখা যায় না তাঁর। নিন্দুকদের দাবি, হারিয়ে গিয়েছেন দেবাংশু।

  রবিবার বিকেলে হঠাৎ ধরা গিলেন দেবাংশু। সোশাল মিডিয়া পোস্টে সুখবর দিলেন তিনি। রিলেশনশিপ স্ট্যাটাস আপডেট করে করলেন ‘এনগেজড’। অর্থাৎ জানিয়ে দিলেন তিনি সম্পর্কে রয়েছেন। স্বাভাবিকভাবে চারদিকে প্রশ্ন, কে সেই তরুণী? নাহ, সে প্রশ্নের কোনও উত্তর এখনও মেলেনি। প্রসঙ্গত, একটা সময়ে শোনা গিয়েছিল, যুব তৃণমূল নেত্রী উপাসন চৌধুরীর সঙ্গে সম্পর্কে জড়িয়েছিলেন দেবাংশু। যদিও এই সম্পর্কের কথা কেউই কোনওদিন স্বীকার করেননি।

প্রতিবেদক

Ankita Jana