মূল বিষয়বস্তুতে যান
Sheffield Ttimes লোগো

সময়ের সম্মুখে

বিজ্ঞাপন
Care and Cure 1
রাজ্য

Shamik Bhattacharya: "হিন্দু ধর্মের মানুষের উপর কোনো অত্যাচার সহ্য করবো না"- খ্রিস্টান কলেজের অধ্যক্ষকে হুঁশিয়ারি শমীকের!

প্রকাশিত:

মূল বিষয়

 বিজেপির রাজ্য সভাপতি  শমীক ভট্টাচার্যর কন্ঠে এবার সম্প্রদায়িক থ্রেড। সোজা কথায় এক খিষ্ট্রান
অধ্যক্ষকে বললেন, হিন্দু ধর্মের মানুষের উপর কোনো অত্যাচার সহ্য করবো না-Shamik Bhattacharya। আরও বলেছেন, “গৈরিকের সমালোচনা করলে ছেড়ে কথা বলব না।” একই সঙ্গে, তাঁর অভিযোগ হিন্দুদের ধর্মান্তকরণের কাজ করছেন।

শমীক ভট্টাচার্য
শমীক ভট্টাচার্য
শেয়ার করুন:

শেফিল্ড টাইমস ডিজিটাল ডেস্ক: বিজেপির রাজ্য সভাপতি  শমীক ভট্টাচার্যর (Shamik Bhattacharya)কন্ঠে এবার সম্প্রদায়িক থ্রেড। সোজা কথায় এক খিষ্ট্রানঅধ্যক্ষকে বললেন, হিন্দু ধর্মের মানুষের উপর কোনো অত্যাচার সহ্য করবো না। আরও বলেছেন, “গৈরিকের সমালোচনা করলে ছেড়ে কথা বলব না।” একই সঙ্গে, তাঁর অভিযোগ হিন্দুদের ধর্মান্তকরণের কাজ করছেন একজন নামী খিষ্ট্রান কলেজের অধ্যক্ষ। জোর করে এমন কাজ করলে ‘ভাগ্যে অন্য কিছু লেখা থাকবে’ বলেও কড়া হুঁশিয়ারি তাঁর। বিজেপির রাজ্য সভাপতি বলেন, “ব্রিটিশরা দেশ ছেড়ে চলে গিয়েছে ৭৫ বছর আগে। এরপরও মানসিকতা বদলায়নি। আপনারা এখানে এসেছেন। আপনাদের এখানে প্রতিষ্ঠান আছে, ক্যাথলিকরা আছেন আপনারা ধর্মমত প্রচার করুন। কিন্তু মনে রাখবেন এটা বাবরের সরকার নয়। পশ্চিমবঙ্গে  স্বাধীন সরকার আছে। পশ্চিমবঙ্গে কোনও খ্রিষ্টান মিশনারি স্কুলে যদি এভাবে রঙের কারণে ভারত বিরোধী কার্যকলাপ চালান আমরা সেই স্কুল চলতে দেব না।”

  হুঁশিয়ারি দিয়ে বিজেপির রাজ্য সভাপতি বলেন, “আর একটি অভিযাত কলেজ আছে কলকাতা শহরে। তাঁর যিনি অধ্যক্ষ তিনি আসানসোল-বর্ধমানে ধর্মান্তকরণের কাজ করছেন। এটা চলতে দেওয়া যাবে না। এটা তৃণমূল-বামপন্থী সরকার নয়। আমরা কোনও শিক্ষাপ্রতিষ্ঠানে রাজনৈতিক হস্তক্ষেপের বিরোধী। খিষ্ট্রধর্ম ইচ্ছিকভাবে পড়াতে পারেন। কিন্তু জোর করে ভারতীয় সংস্কৃতি ও হিন্দুদের বিরোধিতা করে তাহলে সেই স্কুল ও তা যাঁরা পরিচালনা করছেন তাঁদের ভাগ্যে অন্য কিছু লেখা থাকবে।”

প্রতিবেদক

Ankita Jana