মূল বিষয়বস্তুতে যান
Sheffield Ttimes লোগো

সময়ের সম্মুখে

বিজ্ঞাপন
Care and Cure 1
আন্তর্জাতিক

South Africa: দক্ষিণ আফ্রিকায় সন্ত্রাসী হামলা! গুলিবিদ্ধ হয়ে মৃত ১৭

প্রকাশিত:

মূল বিষয়

বিশ্বকপের আগে South Africa-য় যা হচ্ছে তা নিয়ে যথেষ্ট চিন্তিত সকলে। দেশটির দুই জায়গায় সন্ত্রাসী হামলার জেরে অন্তত ১৭ জনের মৃত্যু হয়েছে বলে জানা যাচ্ছে। সোমবার এই তথ্য প্রকাশ্যে এনেছে দক্ষিণ আফ্রিকার পুলিশ। কে বা কারা এই হামলা চালাল তা স্পষ্ট নয়। আগামী বছর এই দেশে রয়েছে ক্রিকেট বিশ্বকাপ।

দক্ষিণ আফ্রিকা
দক্ষিণ আফ্রিকা
শেয়ার করুন:

শেফিল্ড টাইমস ডিজিটাল ডেস্ক: বিশ্বকপের আগে দক্ষিণ আফ্রিকায়(South Africa) যা হচ্ছে তা নিয়ে যথেষ্ট চিন্তিত সকলে। দেশটির দুই জায়গায় সন্ত্রাসী হামলার জেরে অন্তত ১৭ জনের মৃত্যু হয়েছে বলে জানা যাচ্ছে। সোমবার এই তথ্য প্রকাশ্যে এনেছে দক্ষিণ আফ্রিকার পুলিশ। কে বা কারা এই হামলা চালাল তা স্পষ্ট নয়। আগামী বছর এই দেশে রয়েছে ক্রিকেট বিশ্বকাপ। যেখানে খেলতে যাবেন বিরাট-রোহিতরা। সেখানে মাত্র ৫ মাসের ব্যবধানে ফের এহেন হামলায় দেশটির নিরাপত্তা নিয়ে বড়সড় প্রশ্ন উঠতে শুরু করেছে। পুলিশের তরফে জানা যাচ্ছে, প্রথম হামলার ঘটনা ঘটেছে দক্ষিণ আফ্রিকার রাজধানী প্রিটোরিয়ার নিকটবর্তী জেফসভিলে নামের এক বস্তি এলাকায়। এখানে একটি ঘরের মধ্যে থেকে গুলিবিদ্ধ অবস্থায় ৯ জনের দেহ উদ্ধার করা হয়েছে। তাঁদের মধ্যে ৬ জন পুরুষ ও ৩ জন মহিলা।

  দ্বিতীয় হামলার ঘটনা ঘটে পিটারমারিৎজবার্গ শহরের পার্শ্ববর্তী এলাকায়। সুইটওয়াটার্স অঞ্চলে একটি গাড়ির ভিতর থেকে আরও ৮ জনের দেহ উদ্ধার হয়। মৃত ৮ জনই পুরুষ। কে বা কারা এই হামলা চালিয়েছে তা এখনও স্পষ্ট নয়। মৃতদের দেহ এখনও পর্যন্ত শনাক্ত হয়নি বলে খবর। হামলাকারীদের বিষয়েও কিছু জানতে পারেনি পুলিশ। তবে গোটা ঘটনার তদন্ত শুরু হয়েছে। পিটারমারিৎজবার্গে পুলিশের অনুমান, কোনও মাফিয়া গ্যাংয়ের আভ্যন্তরীণ কলহের জেরে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে থাকতে পারে। উল্লেখ্য, আগামী বছর দক্ষিণ আফ্রিকায় হতে চলেছে ওয়ানডে বিশ্বকাপ। বিরাট, রোহিত-সহ বিশ্ব ক্রিকেটের তাবড় তারকারা পা রাখবে এই দেশে। সেখানে এই ধরনের হিংসার ঘটনায় স্বাভাবিকভাবের ক্রিকেটারদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠছে।

প্রতিবেদক

Ankita Jana