শেফিল্ড টাইমস ডিজিটাল ডেস্ক: মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর আপ্ত সহায়ক অতি উজ্জ্বল ও শিক্ষিত যুবক চন্দ্রনাথ রথ তার বাড়ির সামনেই খুন হয়। এখনো পর্যন্ত CBI মূল খুনির কাছে পৌঁছাতে পৌঁছাতে পারে নি। তবে ৯ জনকে গ্রেফতার করেছে। আদালতে চার্জ শিট জমা দিয়েছে CBI। অভিযোগপত্রে মোট ১১ জনের নাম রয়েছে। রয়েছেন বিজেপি কর্মী দুই ভাইয়ের নামও। কয়েকদিন আগেই উত্তরপ্রদেশ থেকে তাঁদের গ্রেপ্তার করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। পিটিআই সূত্রে খবর, চন্দ্রনাথ খুনের মামলায় বৃহস্পতিবার যে চার্জশিট দিয়েছে সিবিআই। তাতে উল্লেখ করা হয়েছে, উত্তরপ্রদেশ থেকে গ্রেপ্তার হওয়া ওই দুই বিজেপি কর্মীই উত্তরপ্রদেশের ভাড়াটে খুনিদেরই চন্দ্রনাথকে হত্যার জন্য নিয়োগ করেছিলেন। বরাতের পাশাপাশি ভাড়াটে খুনিদের টাকাও দিয়েছিলেন তাঁরা। গোয়েন্দারা জানতে পারেন, চন্দ্রনাথকে খুনের পরিকল্পনা ছিল গতবছর ডিসেম্বর থেকে। একাধিকবার নানা কারণে তা বদলাতে থাকে বলে খবর সিবিআই সূত্রে।
শেষ পর্যন্ত গত ৬ মে তাঁর বাড়ির ৫০ মিটার দূরে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি করে ঝাঁঝরা করে দেওয়া হয় চন্দ্রনাথ রথকে। খুনের ঘটনায় এখনও পর্যন্ত ছ’জনকে গ্রেপ্তার করেছে সিবিআই। মনু সিংহ, রাজ সিংহ, গোলু সিংহ, ময়াঙ্ক রাজ মিশ্র, ভিকি মৌর্য এবং নবীন কুমার সিংহ বর্তমানে সিবিআই জালে। এছাড়াও, শুটআউটের তিন ‘মিডলম্যান’কেও গ্রেপ্তার করা হয়েছে। সিবিআই সূত্রে খবর, খুনের বরাত নিয়েছিলেন এঁরাই। ধৃতদের জিজ্ঞাসাবাদ করে এই ঘটনার একাধিক তথ্য উঠে এসেছে গোয়েন্দাদের হাতে। তবে তদন্তকারীদের দাবি, এখনও এক অভিযুক্ত পলাতক। তাঁর খোঁজে চিরুনি তল্লাশি চালাচ্ছে সিবিআই। তবে রহস্য কিন্তু রয়েই গেছে। কি মোটিভ ছিল চন্দ্রনাথ খুনের। ভবিষ্যতে এর উত্তর পাওয়া যাবে কিনা, কেউ জানে না।
