Logo

সময়ের সম্মুখে

শেফিল্ড টাইমস

ডিজিটাল

Date: 01/08/2026 E-Paper
Advertisement
Care and Cure 1

Census: শুরু হয়ে গেল 'জনগণনা ২০২৬' এর কাজ 

Loading... রাজ্য
Census: শুরু হয়ে গেল 'জনগণনা ২০২৬' এর কাজ 
#Census #Census 2026 #West Bengal #Bengal #জন গণনা #বাংলা #আদমশুমারি

শেফিল্ড টাইমস ডিজিটাল ডেস্ক: শুরু হয়ে গেলো জনগণনা ২০২৬ এর কাজ। এই জনগণনা আগেই করার কথা ছিল। কিন্তু কোভিদের কারণে তখন করা সম্ভব হয় নি। রাজ্যে শনিবার থেকে আনুষ্ঠানিকভাবে শুরু হচ্ছে ডিজিটাল সেন্সাস বা জনগণনার সেলফ এনুমারেশন প্রক্রিয়া। শুক্রবার রাত ১২টা থেকেই অনলাইন পোর্টাল খুলে যাবে, যেখানে নাগরিকরা নিজেরাই নিজেদের এবং পরিবারের তথ্য নথিভুক্ত করতে পারবেন। এরপর ১৬ আগস্ট থেকে গণনাকারীরা বাড়ি বাড়ি গিয়ে তথ্য যাচাই করবেন। কলকাতায় ডিজিটাল জনগণনায় সেলফ এনুমারেশনের উপর বিশেষ জোর দেওয়া হচ্ছে। প্রশাসনের আশা, শহরের ৫৫ লক্ষ বাসিন্দার মধ্যে অন্তত ৩০ থেকে ৩৫ লক্ষ মানুষ যদি নিজেরাই অনলাইনে তথ্য নথিভুক্ত করেন, তাহলে পরবর্তী পর্যায়ে বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহের কাজ অনেক সহজ হবে।

 এই কাজে মোট ৮,১০৫ জন গণনাকারী এবং ১,৪০০ জন সুপারভাইজার নিয়োজিত থাকবেন। ইতিমধ্যেই তাঁদের দুটি দফার প্রশিক্ষণ সম্পন্ন হয়েছে। ডিজিটাল জনগণনায় সাধারণ মানুষকে উৎসাহিত করতে স্কুল পড়ুয়াদেরও যুক্ত করা হচ্ছে। অষ্টম শ্রেণি থেকে শুরু করে বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রীরা এই সচেতনতামূলক কর্মসূচিতে অংশ নেবে। প্রায় ৮০০টি বেসরকারি এবং ৭০০টি সরকারি স্কুলে আবেদন জানানো হয়েছে। প্রত্যেক ছাত্রছাত্রীকে ১০টি পরিবারের সঙ্গে যোগাযোগ করে সেলফ এনুমারেশন সম্পর্কে সচেতন করার দায়িত্ব দেওয়া হবে।

সর্বশেষ আপডেট: