Logo

সময়ের সম্মুখে

শেফিল্ড টাইমস

ডিজিটাল

Date: 29/03/2026 E-Paper
Advertisement
Care and Cure 1

Weather News : ভ্যাপসা গরম থেকে সাময়িক রেহাই পাবে মানুষ

Loading... আবহাওয়া
Weather News : ভ্যাপসা গরম থেকে সাময়িক রেহাই পাবে মানুষ
#News #Breaking News #Rain #West Bengal #Weather News #Weather Report #Weather Update #Kolkata #সংবাদ

শেফিল্ড টাইম্‌স ডিজিটাল ডেস্ক : সোমবার আলিপুর আবহাওয়া অফিস জানচ্ছে, সোমবার বিকেলের পর থেকে আকাশ কালো করে দক্ষিণবঙ্গে ঝেঁপে আসতে পারে বৃষ্টি। সোমবার থেকে টানা ভিজবে দক্ষিণবঙ্গ। এদিন বৃষ্টির অধিক সম্ভাবনা হুগলি, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পুরুলিয়া-সহ দুই বর্ধমানে। বৃষ্টির পাশাপাশি ৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইবে।

{link}

২৮ এপ্রিল মূলত ভিজতে পারে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের পাশাপাশি ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে।এরপর মঙ্গলবারও বৃষ্টির সম্ভাবনা। বৃহস্পতিবার পর্যন্ত রাজ্যের প্রায় সব জেলাতেই বৃষ্টি হতে পারে। দক্ষিণবঙ্গের দু-এক জায়গায় কালবৈশাখী-সহ শিলাবৃষ্টির সম্ভবনাও রয়েছে। ইতিমধ্যেই সতর্কতা জারি আবহাওয়া দফতর। আজ থেকে টানা চারদিন বৃষ্টির সম্ভাবনা জেলায় জেলায়। শুক্রবার থেকে আবহাওয়ার উন্নতির সম্ভাবনা।

{link}

টানা বৃষ্টির জেরে আগামী তিন চারদিন অনেকটাই তাপমাত্রা কমবে দক্ষিণবঙ্গে। ফলে ভ্যাপসা গরম থেকে সাময়িক রেহাই পাবে সাধারণ মানুষ। সোমবার কলকাতাতেও বিক্ষিপ্ত ঝড়-বৃষ্টি হতে পারে। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনার কথাও উড়িয়ে দিচ্ছে না আবহাওয়া দপ্তর।অন্যদিকে উত্তরবঙ্গেও (North Bengal Weather) টানা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সোমবার ভারী বৃষ্টি হতে পারে উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার জেলায়। পাশাপাশি উত্তরবঙ্গের বাকি জেলাগুলিতেও বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা। ৫০ থেকে ৬০ কিলোমিটার গতিবেগে দমকা ঝড়ো বাতাস বইতে পারে।

সর্বশেষ আপডেট: