মূল বিষয়বস্তুতে যান
Sheffield Ttimes লোগো

সময়ের সম্মুখে

বিজ্ঞাপন
Pratima Banner 2
আন্তর্জাতিক

International: 'মৃত্যুদন্ড' বন্ধ প্রস্তাব রাষ্ট্রসংঘে - ভারত সহ ৩০টি দেশের বিরোধিতা!

প্রকাশিত:

মূল বিষয়

 'মৃত্যুদণ্ড'কে বিশ্ব মানবাধিকারবাদীরা সকলেই আগণতান্ত্রিক বলেন। বলেন, বেঁচে থাকার অধিকার সকলের আছে। এই নিয়ে দীর্ঘদিন ধরে চলেছে তাঁদের আন্দোলন। মৃত্যুদণ্ডের মতো চরম শাস্তির বিরুদ্ধে বিশ্বব্যাপী স্থগিতাদেশ চেয়ে রাষ্ট্রসংঘে পেশ হয়েছিল প্রস্তাব। সেই প্রস্তাবের বিরুদ্ধে ভোট দিল ভারত(India)।

রাষ্ট্রসংঘ
রাষ্ট্রসংঘ
শেয়ার করুন:

শেফিল্ড টাইমস ডিজিটাল ডেস্ক: 'মৃত্যুদণ্ড'কে বিশ্ব মানবাধিকারবাদীরা সকলেই আগণতান্ত্রিক বলেন। বলেন, বেঁচে থাকার অধিকার সকলের আছে। এই নিয়ে দীর্ঘদিন ধরে চলেছে তাঁদের আন্দোলন। মৃত্যুদণ্ডের মতো চরম শাস্তির বিরুদ্ধে বিশ্বব্যাপী স্থগিতাদেশ চেয়ে রাষ্ট্রসংঘে পেশ হয়েছিল প্রস্তাব। সেই প্রস্তাবের বিরুদ্ধে ভোট দিল ভারত(India)। ভারতের পাশাপাশি এর বিরুদ্ধে ভোট দিয়েছে মোট ৩৩টি দেশ। এই তালিকায় রয়েছে চিন, আমেরিকা, জাপান, পাকিস্তান-সহ মধ্যপ্রাচ্যের বেশিরভাগ দেশ। পাশাপাশি পক্ষে ভোট দেয় ১৩৩টি দেশ।
গত শুক্রবার রাষ্ট্রসংঘের সাধারণ পরিষদের তৃতীয় কমিটিতে গৃহীত হয় মেক্সিকোর আনা এই প্রস্তাব। ভোটাভুটিতে অংশ নিয়েছিল মোট ১৯৩টি দেশ। সেখানে মৃত্যুদণ্ড তুলে দেওয়ার পক্ষেই মত দেয় বেশিরভাগ দেশগুলি। ১৩৩টি দেশ প্রস্তাবের পক্ষে ভোট দেয়। বিপক্ষে ভোট দেয় ৩৩টি দেশ। এবং ভোটদানে বিরত থাকে ১৬টি দেশ।

  রাষ্ট্রসংঘে পেশ হওয়া এই প্রস্তাবে সব রাষ্ট্রকে মৃত্যুদণ্ড কার্যকর করার অপর স্থগিতাদেশ দিতে এবং ধীরে ধীরে এই শাস্তি তুলে দেওয়ার দিকে এগোতে বলা হয়েছে। পাশাপাশি ২০২৫ সালে যেখাবে গোটা বিশ্বজুড়ে মৃত্যুদণ্ডের ঘটনা বেড়ে গিয়েছে তা নিয়ে উদ্বেগ প্রকাশ করা হয়েছে। ভোটাভুটির ঘটনার পর রাষ্ট্রসংঘে ভারতের স্থায়ী মিশনের ফার্স্ট সেক্রেটারি ভাবিকা মঙ্গলানন্দন বলেন, “মৃত্যুদণ্ডের বিরুদ্ধে কোনও আন্তর্জাতিক ঐক্যমত নেই। আন্তর্জাতিক নাগরিক ও রাজনৈতিক অধিকার সংক্রান্ত চুক্তির ৬ নম্বর অনুচ্ছেদ শর্তসাপেক্ষে মৃত্যুদণ্ডের অনুমতি দেয়। পাশাপাশি তিনি এটাও জানান, ভারতে মৃত্যুদণ্ড দেওয়া হয় কঠোর আইনি প্রক্রিয়ার পর, এবং শুধুমাত্র বিরল থেকে বিরলতম মামলায়। যে কোনও সার্বভৌম রাষ্ট্রের নিজস্ব আইন ও শাস্তি নির্ধারণের অধিকার রয়েছে।”

প্রতিবেদক

Ankita Jana