মূল বিষয়বস্তুতে যান
Sheffield Ttimes লোগো

সময়ের সম্মুখে

বিজ্ঞাপন
Care and Cure 1
আন্তর্জাতিক

Pakistan: বালোচ বিদ্রোহীদের হাতে আক্রান্ত পাকিস্তান - মৃত অন্তত ২৪! 

প্রকাশিত:

মূল বিষয়

 আবার ক্ষেপে উঠেছে বালুচিস্থান। ইতিমধ্যে স্বাধীন বালুচিস্থান ঘোষণা করেছে বলোচ বিদ্রোহিরা। সেই পরিস্থিতিতে আবার তারা আক্রমন করলো তারা। এবার নিজেদের ছড়ানো সন্ত্রাসের আগুনে নিজেই পুড়ছে পাকিস্তান (Pakistan)। সন্ত্রাস বিরোধী অভিযানের নামে বালোচিস্তান ও খাইবার পাখতুনখোয়ায় বড় অভিযান পাক সেনার।

পাকিস্তান
পাকিস্তান
শেয়ার করুন:

শেফিল্ড টাইমস ডিজিটাল ডেস্ক: আবার ক্ষেপে উঠেছে বালুচিস্থান। ইতিমধ্যে স্বাধীন বালুচিস্থান ঘোষণা করেছে বলোচ বিদ্রোহিরা। সেই পরিস্থিতিতে আবার তারা আক্রমন করলো তারা। এবার নিজেদের ছড়ানো সন্ত্রাসের আগুনে নিজেই পুড়ছে পাকিস্তান (Pakistan)। সন্ত্রাস বিরোধী অভিযানের নামে বালোচিস্তান ও খাইবার পাখতুনখোয়ায় বড় অভিযান পাক সেনার। এই অভিযানে মৃত্যু হয়েছে ২৪ জনের। এই সেনা অভিযানের পালটা জবাব দিতেও কোনও খামতি রাখেনি বিদ্রোহী শিবির। জবাবি হামলায় পাকিস্তানের ৪ সেনা জওয়ানের মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। তালিকায় রয়েছেন মেজর পর্যায়ের এক আধিকারিকও। পাক সেনার মিডিয়া উইং আইএসপিআর-এর তরফে শনিবার এক বিবৃতি জারি করা হয়েছে। যেখানে বলা হয়েছে, গত ১৩ নভেম্বর থেকে বালোচিস্তানের কোলপুর, কারদাগাপ আর নুশকি এলাকায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে একাধিক অভিযান চালিয়েছে সেনা। 

  ১৩ ও ১৪ নভেম্বরের মধ্যরাতে কোলপুরে অভিযানে ৮ জন জঙ্গিকে নিকেশ করা হয়। তাদের মধ্যে একজন ছিল আত্মঘাতী জঙ্গি। প্রচুর অস্ত্র আর গোলাবারুদ উদ্ধার হয়েছে। আইএসপিআরের দাবি, এরা সবাই ‘ফিতনা আল-হিন্দুস্তান’-এর সদস্য। বালোচিস্তানে সক্রিয় সন্ত্রাসবাদী গোষ্ঠীগুলোকে পাকিস্তান সরকার এই নামে ডাকে।এর জবাবে ১৪ নভেম্বর পাল্টা হামলা চালায় বিদ্রোহী শিবির। পাক সেনার টহলদারি গাড়িতে ড্রোন হামলা চালানো হয়। এই ঘটনায় শহিদ হন মেজর ওমর মিনহাস নাসির-সহ ২ জন জওয়ান। অন্যদিকে, খাইবার পাখতুনখোয়ার উত্তর ওয়াজিরিস্তান জেলায় মির আলি, দত্তা খেল আর আশপাশের এলাকায় অভিযান চালিয়ে ১৬ জন জঙ্গিকে হত্যা করা হয়েছে বলে জানিয়েছে পাক সেনা। এর মধ্যে আলি খেলে এলাকায় ১২ জন, মির আলি আর দত্তা খেলে ২ জন করে নিহত হয়েছে। সন্ত্রাস বিরোধী এই অভিযানে মৃত্যু হয়েছে ২ জওয়ানের।

প্রতিবেদক

Ankita Jana