শেফিল্ড টাইমস ডিজিটাল ডেস্ক: আজ শুক্রবার রাতের দিকে আকভান হিট করবে অন্ধ্র উপকূলে। অন্ধ্র ও উরিস্যার উপকূল থেকে বহু মানুষকে সরিয়ে নেওয়া হচ্ছে। ওই সাইক্লোনের জেরেই দক্ষিণ বঙ্গের ৮টি জেলায় প্রবল ঝড়ের পূর্বাভাস আছে। আর সেই কারণেই বাতিল করা হলো শুভেন্দুর Purulia সফর। পুরুলিয়া জেলা প্রশাসন সূত্রে খবর, ২১ শে নভেম্বরের জায়গায় ১ ডিসেম্বর মুখ্যমন্ত্রী পুরুলিয়ায় (Purulia) যাবেন। আদিবাসী জনজাতিদের একাধিক সামাজিক সংগঠন ছাড়াও বিজেপির সাংগঠনিক বৈঠকে যোগ দেওয়ার কথা ছিল মুখ্যমন্ত্রীর। প্রথমে পুরুলিয়া জেলা সার্কিট হাউসে সামাজিক সংগঠনগুলির সঙ্গে বৈঠকের পর শহর পুরুলিয়ার গাড়িখানায় বিজেপির জেলা কার্যালয়ে বৈঠক করবেন শুভেন্দু। আকাশপথে পুরুলিয়া যাওয়ার কথা ছিল মুখ্যমন্ত্রীর, সেই সঙ্গে রাজ্যের উপকূলবর্তী জেলাগুলির পরিস্থিতি নবান্ন থেকে নজরদারি করার জন্যই জঙ্গলমহল সফর বাতিল হয়েছে বলে প্রশাসন সূত্রে খবর। তাছাড়া ওই ঘূর্ণিঝড়ের জেরে পুরুলিয়াতেও বৃষ্টির হলুদ সর্তকতা রয়েছে।
মুখ্যমন্ত্রীর এই পুরুলিয়া সফরে আলাদাভাবে প্রশাসনিক বৈঠক না থাকলেও এই জেলার উন্নয়ন নিয়ে জেলাশাসক ও পুলিশ সুপারের সঙ্গে আলাদাভাবে কথা বলবেন মুখ্যমন্ত্রী। জঙ্গলমহলের এই জেলায় ভারী শিল্পের একটি প্রক্রিয়া শুরু হয়েছে। এই বিষয়ে প্রশাসনিক স্তরে আলোচনা হবে। সামাজিক সংগঠনগুলির সঙ্গে বৈঠকে জেলাশাসক, পুলিশ সুপার ছাড়াও পুরুলিয়ার সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতো, রাজ্যের অনগ্রসর শ্রেণী কল্যাণ ও পূর্ত বিভাগের রাষ্ট্রমন্ত্রী নদিয়ারচাঁদ বাউরি থাকবেন। গত ১২ নভেম্বর দক্ষিণ বাঁকুড়ায় বাঁদনা কর্মসূচিতে মুখ্যমন্ত্রী নিজেই জানিয়েছিলেন তিনি সামাজিক সংগঠনগুলির সঙ্গে বৈঠকে ২১ নভেম্বর পুরুলিয়া যাবেন। এরমধ্যেই প্রধানমন্ত্রীর সরকারি কর্মসূচি আসায় প্রশাসনিক মহল থেকে জেলার রাজনৈতিক মহলে জল্পনা চলছিল হয়তো মুখ্যমন্ত্রীর পুরুলিয়া সফর বাতিল হবে। কিন্তু ২১ নভেম্বর দ্বিতীয়ার্ধে ওই বৈঠক হওয়ার দিনক্ষণ স্থির হয়। কিন্তু শেষমেষ ঘূর্ণিঝড়ের কারণে তা বাতিল হল।
