মূল বিষয়বস্তুতে যান
Sheffield Ttimes লোগো

সময়ের সম্মুখে

বিজ্ঞাপন
Pratima Banner 2
আন্তর্জাতিক

Bangladesh:'মৃত্যুদণ্ডের পুনর্বিচার হবে না’-ভারতকে স্পষ্ট বার্তা ভারতের!

প্রকাশিত:

মূল বিষয়

ভারত ও বাংলাদেশের উদ্ভুত পরিস্থিতি এখন মোটেই ভালো না। ডিসেম্বরে ভারত হাসিনাকে কিছু শর্তের বিনিময়ে দেশে ফেরৎ পাঠাতে চায়। কিন্তু কোনো শর্তই মানতে রাজি না বাংলাদেশ(Bangladesh)। শোনা যাচ্ছিল, হাসিনার প্রত্যর্পণে বাংলাদেশকে দুই শর্ত দিয়েছিল ভারত। যার মধ্যে প্রধান ছিল, মৃত্যুদণ্ডের রায়ের পুনর্বিচার।

বাংলাদেশ 
বাংলাদেশ 
শেয়ার করুন:

শেফিল্ড টাইমস ডিজিটাল ডেস্ক: ভারত ও বাংলাদেশের উদ্ভুত পরিস্থিতি এখন মোটেই ভালো না। ডিসেম্বরে ভারত হাসিনাকে কিছু শর্তের বিনিময়ে দেশে ফেরৎ পাঠাতে চায়। কিন্তু কোনো শর্তই মানতে রাজি না বাংলাদেশ। শোনা যাচ্ছিল, হাসিনার প্রত্যর্পণে বাংলাদেশকে দুই শর্ত দিয়েছিল ভারত। যার মধ্যে প্রধান ছিল, মৃত্যুদণ্ডের রায়ের পুনর্বিচার। তবে Bangladesh-র আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রধান প্রসিকিউটর আমিনুল ইসলাম জানিয়ে দিলেন, “মৃত্যুদণ্ডের রায়ে বিরুদ্ধে পুনর্বিচারের কোনও আইনি সুযোগ নেই।” ভারতের তরফে যে শর্ত দেওয়া হয়েছে তাকে ‘উদ্ভট’ বলে দাবি করে রবিবার আমিনুল ইসলাম বলেন, “ভারত নিজের দেশে ডিনোভো ট্রায়ালের বিধান বাতিল করে বাংলাদেশকে পুনর্বিচারের পরামর্শ দিচ্ছে। একই বিষয়ে দ্বিতীয়বার বিচার করার কোনও আইনি সুযোগ নেই। ভারতের দাবি উদ্ভট। এটা আমরা প্রত্যাখ্যান করছি।” 

নির্ধারিত সময়সীমা পেরিয়ে যাওয়ার ফলে রায়ের বিরুদ্ধে আপিল করার সুযোগও শেখ হাসিনা হারিয়েছেন বলে দাবি করেন তিনি। ভারতের বিরুদ্ধে সুর চড়িয়ে ওই আইনজীবী আরও বলেন, “শেখ হাসিনা ভারতের আশ্রয়ে রয়েছেন। ফলে, যখন বিচার প্রক্রিয়া চলছিল তখন ভারত কেন পরামর্শ দিল না বাংলাদেশে ফিরে বিচারের মুখোমুখি হওয়ার জন্য?” উল্লেখ্য, হাসিনার প্রত্যর্পণ ইস্যুতে আনুষ্ঠানিকভাবে ভারত কোনও মন্তব্য না করলেও সম্প্রতি বাংলাদেশের এক রিপোর্ট সামনে আসে। ওপারের সংবাদমাধ্যমের তরফে দাবি করা হয়, হাসিনার প্রত্যাবর্তনের জন্য দু’টি শর্ত রেখেছে ভারত। এক, হাসিনাকে ফেরানোর দায়িত্ব নিতে হবে বাংলাদেশ সেনাবাহিনীকে। যেহেতু ২০২৪-র আগস্টে তিনি সামরিক বিমানে ভারতে এসেছিলেন, তাই সেভাবে তাঁকে ফেরত পাঠাতে হবে। সেক্ষেত্রে বাংলাদেশ থেকে দিল্লিতে সামরিক বিমান পাঠিয়ে প্রত্যর্পণ হতে পারে। দ্বিতীয় শর্ত হিসেবে দাবি করা হয়েছে, হাসিনাকে মৃত্যুদণ্ডের বিরুদ্ধে আপিলের সুযোগ দিতে হবে। নতুন করে তাঁর বিচার প্রক্রিয়া শুরু হোক। অর্থাৎ শর্তের মাধ্যমে হাসিনার সুবিচার ও নিরাপত্তা সুনিশ্চিত করতে চেয়েছে ভারত সরকার। এমনটাই দাবি প্রতিবেদনে।

প্রতিবেদক

Ankita Jana