শেফিল্ড টাইমস ডিজিটাল ডেস্ক: 'এনকাউন্টার' শব্দটা বিশেষ খ্যাতি পেয়েছিল যোগীরাজ্যে। এবার সেই খাতির মুকুট পরে নিচ্ছে শুভেন্দু। অসম, বিহারও বেশি পিছিয়ে নেই। বাংলায় মাত্র ৪/৫ মাস রাজত্বকালে পঞ্চামবার খুন করলো পুলিশ - যার পোষাকি নাম 'এনকাউন্টার'। এনকাউন্টারে খতম রতন শেখ(Ratan Sekh)। শান্তিনিকেতন থানার লায়েক বাজারে পুলিশ কনস্টেবল বিশ্বজিৎ দাসকে গুলি। তারপর থেকে অধরা ছিল অভিযুক্ত রতন শেখ। শনিবার রাতে বর্ধমান মেডিক্য়াল কলেজে আহত বিশ্বজিৎ দাসকে দেখতে যান খোদ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। ৪৮ ঘণ্টার মধ্যেই এনকাউন্টারে খতম রতন শেখ। শান্তিনিকেতন থানার অন্তর্গত লায়েক বাজারে কর্তব্যরত পুলিশ কনস্টেবল বিশ্বজিৎ দাসকে লক্ষ্য করে গুলি চালানো হয়। ঘটনায় গুরুতর জখম অবস্থায় তাঁকে বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। ওই ঘটনার পর থেকেই গা ঢাকা দিয়েছিল মূল অভিযুক্ত রতন শেখ। তার খোঁজে জেলা জুড়ে চিরুনি তল্লাশি শুরু করেছিল পুলিশ।
এদিকে, শনিবার রাতে বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে গিয়ে চিকিৎসাধীন আহত কনস্টেবল বিশ্বজিৎ দাসের সঙ্গে দেখা করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি আহত পুলিশকর্মীর শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং দোষীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপের আশ্বাস দেন। রতনের ঠিকুজি কুষ্ঠি একেবারে ধরে-ধরে বলেন মুখ্যমন্ত্রী। তিনি বলেছেন, “অভিযুক্তের বিরুদ্ধে ৩৬ কেস ছিল। বীরভূম পুলিশ ২০২৬ সালে আমরা ক্ষমতায় আসার পর গ্রেফতার করেছিল। এরা তৃণমূল সমর্থিত গুণ্ডা। ভোট লুট পার্টি। তবে আমি দেখব পুজোর সময় কীভাবে জামিন পেল, এর পিছনে কী গন্ধ আছে আমরা দেখব।” এর পিছনে পিপির ভূমিকাও খতিয়ে দেখা হবে। মুখ্যমন্ত্রীর হাসপাতাল পরিদর্শনের কয়েক ঘণ্টার মধ্যেই, অর্থাৎ গুলি চালানোর ঘটনার মাত্র ৪৮ ঘণ্টার মাথায় পুলিশের জালে ধরা পড়ে রতন শেখ। জানা গিয়েছে, অভিযানের সময় পুলিশকে লক্ষ্য করে সে ফের গুলি চালানোর চেষ্টা করলে পাল্টা জবাবে পুলিশের এনকাউন্টারে খতম হয় ওই দুষ্কৃতী।
