মূল বিষয়বস্তুতে যান
Sheffield Ttimes লোগো

সময়ের সম্মুখে

বিজ্ঞাপন
Pratima Banner 2
রাজ্য

Employment: বৃহন্নলাদের জন্য সুখবর! কর্মসংস্থানের সুযোগ করে দিচ্ছে এবার রাজ্য সরকার

প্রকাশিত:

মূল বিষয়

আর বাড়ি বাড়ি গিয়ে হাততালি বাজিয়ে টাকা রোজগার নয়। এবার সম্মানের সঙ্গে টাকা রোজগার। West Bengal বকেয়া কর আদায়ের দায়িত্ব দেওয়া হচ্ছে বৃহন্নলাদের। মূলত পুনর্বাসনের লক্ষ্যে বিশেষ প্রশিক্ষণ দিয়ে কলকাতা, হাওড়া ও বিধাননগর তিন কর্পোরেশনে সরকারি কর্মী হিসাবে প্রথম দফায় দায়িত্ব পাবেন তৃতীয় লিঙ্গের ব্যক্তিরা।

 কর্মসংস্থান
কর্মসংস্থান
শেয়ার করুন:

 শেফিল্ড টাইমস ডিজিটাল ডেস্ক: আর বাড়ি বাড়ি গিয়ে হাততালি বাজিয়ে টাকা রোজগার নয়। এবার সম্মানের সঙ্গে টাকা রোজগার। পুরসভার বকেয়া কর আদায়ের দায়িত্ব দেওয়া হচ্ছে বৃহন্নলাদের। মূলত পুনর্বাসনের লক্ষ্যে বিশেষ প্রশিক্ষণ দিয়ে কলকাতা, হাওড়া ও বিধাননগর তিন কর্পোরেশনে সরকারি কর্মী হিসাবে প্রথম দফায় দায়িত্ব পাবেন তৃতীয় লিঙ্গের ব্যক্তিরা। পরে অন্য পুরসভায় প্রশিক্ষিত রূপান্তরকামীদের ধাপে ধাপে নিযুক্ত করা হবে। বুধবার সরকারের এই নয়া উদ্যোগের কথা জানিয়েছেন রাজ্যের পুর নগরোন্নয়নমন্ত্রী অগ্নিমিত্রা পাল। তাঁর কথায়, “মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নির্দেশে বৃহন্নলাদের মূল স্রোতের জীবন-জীবিকায় নিয়ে আসতে বকেয়া পুরকর আদায়ে অফিসার হিসাবে নিয়োগের কথা ভাবা হচ্ছে। প্রস্তাবিত প্রকল্পের নাম দিয়েছি-বৃহন্নলা ব্রিগেড। কলকাতা, হাওড়া ও বিধাননগরে প্রথমে শুরু হলেও পরে West Bengal অন্য পুরসভাতেও তৃতীয় লিঙ্গকে সরকারি কর্মীর মর্যাদা দেওয়া হবে।” 

  এর আগে বাংলার কোনও সরকার তৃতীয় লিঙ্গ বা রূপান্তরকামীদের সরকারি স্তরে এমনভাবে পরিষেবা ক্ষেত্রে বড়মাপের নিয়োগের উদ্যোগ গ্রহণ করেনি। সেদিক থেকে শুভেন্দু অধিকারীর সরকারের এমন উদ্যোগ অবশ্যই ব্যতিক্রমী। উল্লেখ্য, এর আগে ওড়িশা ও তামিলনাড়তেও বাস কন্ডাক্টর হিসাবে তৃতীয় লিঙ্গের কর্মীদের নিয়োগ করেছে সেখানকার সরকার। পশ্চিমবঙ্গে তৃতীয় লিঙ্গ বা রূপান্তরকামীদের বিষয়গুলি এতদিন ‘সামাজিক সুরক্ষা’ বিভাগের অধীনে ছিল। কিন্তু এবার মুখ্যমন্ত্রীর নির্দেশে তা নগরোন্নয়ন দপ্তরের মাধ্যমে বিশেষ প্রকল্প হিসাবে চালু হচ্ছে। তবে তাঁদের স্থায়ী না চুক্তিভিত্তিক নিয়োগ হবে, তা এখনও স্থির হয়নি। প্রকল্পটি দ্রুত রূপায়ণের দায়িত্ব নিয়েছেন অগ্নিমিত্রা পাল। ২০১১ সালের আদমশুমার অনুসারে রাজ্যে নথিভুক্ত তৃতীয় লিঙ্গের সংখ্যা ৩০,৩৪৯ জন। এর মধ্যে তফসিলি ৬,৪৭৪ ও তফসিলি উপজাতি ১,৪৭৪ জন ছিল।

প্রতিবেদক

Ankita Jana