মূল বিষয়বস্তুতে যান
Sheffield Ttimes লোগো

সময়ের সম্মুখে

ব্রেকিং

পুরভোটে আরও অবনমন, ফলপ্রকাশের দিনে 'শুন্যতার দাপট' বিজেপির কলকাতার সদর দপ্তরে 'কলকাতা ও বাংলাই দেশকে পথ দেখাবে'- কেন্দ্রের লড়াইয়ে বাড়তি অক্সিজেন প্রাপ্তি মমতার RG Kar Case: সাসপেন্ড বিনীত গোয়েল সহ ৩ IPS অফিসার! বিভাগীয় তদন্তের নির্দেশ মুখ্যমন্ত্রীর

বিজ্ঞাপন
Care and Cure 1
কলকাতা

Sonarpur : বাড়িতে মাটির তলায় বড়ো পাতাল ঘর , জামালের

শেফিল্ড টাইমস ডেস্ক প্রকাশিত:
 Sonarpur : বাড়িতে মাটির তলায় বড়ো পাতাল ঘর , জামালের
শেয়ার করুন:

শেফিল্ড টাইম্‌স ডিজিটাল ডেস্ক : তৃণমূলের দামাল ছেলে জামালের বাড়িতে মাটির তলায় এবার সন্ধান পাওয়া গেলো বেশ বড়ো পাতাল ঘর। যদিও জামালের দাবি ওটা জলের ট্যাঙ্ক। আর সেই ট্যাঙ্কের ভিতর থেকে পুলিশ উদ্ধার করলো বেশ কিছু নথী। শুক্রবার ভোরে, জামাল ওরফে জামালউদ্দিন (Jamaluddin) সর্দারকে নিয়েই তার বাড়িতে অভিযান চালায় সোনারপুর (Sonarpur) থানার পুলিশ। পুরো বাড়ি তল্লাশি (search) করা হচ্ছে পুলিশের পক্ষ থেকে।

আরও পড়ুন: Suvendu Adhikari: 'মানুষের ভুলেই বিপর্যয়, মাইকে ঘোষণা করার দরকার ছিল না’-বিস্ফোরক মন্তব্য মুখ্যমন্ত্রীর!

তল্লাশির সময়ই তাঁর বাড়ির নীচে একটি আন্ডারগ্রাউন্ড (underground) চেম্বার বা পাতালঘরের সন্ধান পায় পুলিশ। জামালের দাবি, ওই গুপ্তঘর আসলে জলের ট্যাঙ্ক (water tank)। তবে, সেটি সত্যিই জলের ট্যাঙ্ক নাকি সেখানে কিছু লুকিয়ে রাখা আছে, তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানা গিয়েছে সোনারপুর থানার পুলিশ সূত্রে। এর আগেই আমরা দেখেছি জামালের সুবিশাল প্রাসাদ। বাড়িতে পোষা কচ্ছপ ও ঘোড়া।

আরও পড়ুন: Durga Puja: দেবী দুর্গার ৯ টি হাত, তিন হাতে ধরা বল্লম! ধর্মতলার কাটআউট ঘিরে নতুন বিতর্ক


এদিন ভোররাতেই জামালকে সঙ্গে নিয়ে নামালে তাঁর সোনারপুরের এই প্রাসাদোপম বাড়িতে আসে সোনারপুর থানার পুলিশ। তার বাড়ির জলাশয়ের পাশে মাটির নীচে একটি ঘর আছে বলে আগেই খবর পেয়েছিল পুলিশ। সোনারপুরের বাড়িতে এসে, পাতালঘরের সন্ধানে ওই জায়গাটি খুঁড়তে শুরু করে পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, তল্লাশি চালিয়ে বেশ কিছু সিসিটিভির ডিভিআর বা ডিডিটাল ভিডিয়ো রেকর্ড পাওয়া গিয়েছে। বেশ কয়েকটি জলের ট্যাঙ্ক ছিল, সেগুলিও খুলে দেখা হয়েছে। একটি ১৫ হাজার লিটারের বিশাল জলের ট্যাঙ্ক ছিল। জানা যাচ্ছে জামালের কীর্তি কলাপের বেশ কিছু নথী উদ্ধার হয়েছে ওই পাতাল ঘর থেকে।