শেফিল্ড টাইম্স ডিজিটাল ডেস্ক: উত্তর ২৪ পরগনার বসিরহাট মহাকুমার হিংঙ্গলগঞ্জের ইলেকট্রিক পাওয়ার হাউজে কর্মরত শ্রমিকদের বিক্ষোভ। এই পাওয়ার হাউজের অধীনে ২৫-৩০ জন শ্রমিক দীর্ঘ তিন চার মাস ধরে কোনো বেতন পাচ্ছেননা । এরই প্রতিবাদে তারা হাতে প্ল্যাকার্ড নিয়ে বিদ্যুৎ পরিষেবা সচল রেখে হিঙ্গলগঞ্জ পাওয়ার হাউসের সামনে বিক্ষোভে সামিল হন ।মূলত এই সব শ্রমিকরা বিজি এন্টারপ্রাইজ এর অধীনে কাজ করেন।এদিন তারা হিঙ্গলগঞ্জ , খুলনা , বায়লানী , কালিবাড়ি , সমশেরনগর , হেমনগর ফিটার ও ৩৩ কেবি ফিটার সচাল রেখেই বিক্ষোভে সামিল হন । তবে লাইন বন্ধ হয়ে গেলে, বা (ব্রেক ডাউন) হলে কর্মীবৃন্দ কাজে যাবেননা ও কাউকে কাজ করতে দেবেননা যতক্ষণ না তারা বেতন পাচ্ছেন। পাশাপাশি এই কর্মবিরোধী চলবে ।
